২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসের কার্যক্রম বন্ধ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা >>>

বন্ধ হয়ে আছে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সব কার্যক্রম। প্রতিষ্ঠানটির ইলেকট্রনিক্স সামগ্রী পুড়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে গোটা সার্ভার। সার্ভার সচল না থাকায় গত ৭ দিন ধরে বন্ধ আছে সব ধরনের পাসপোর্ট সেবা প্রদান কার্যক্রম। বারবার চেষ্টার পরও সচল হয়নি এভিআর মেশিন।
এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ। কবে নাগাদ সচল হবে কার্যক্রম, তা নিশ্চিত করে বলতে পারছেন না পাসপোর্ট অফিসের কর্মকর্তারা।
চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, গত বুধবার (২৬ জুলাই) বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা শহরের হাসপাতাল সড়কের পাসপোর্ট অফিসের আওতাধীন একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে বিদ্যুতের ভোল্টেজ ওঠা-নামা করায় পুড়ে যায় পাসপোর্ট অফিসের অটোমেটিক ভোল্টেজ রেগুলেটর (এভিআর)। এর ফলে বন্ধ হয়ে যায় অফিসের পুরো সার্ভার। সার্ভার বন্ধ হওয়ার ৭ দিনেও তা আর সচল করা সম্ভব হয়নি।
বিষয়টি ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে সেখান থেকে প্রকৌশলীরা আসেন চুয়াডাঙ্গা আঞ্চলিক কার্যালয়ে। বেশ কয়েকবার চেষ্টার পরও সচল করা যায়নি এভিআর। বারবার ভোল্টেজ ওঠানামার কারণে বিকল হয়ে পড়ে যন্ত্রটি।চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে দেখা যায়, প্রতিদিন যে অফিসে ৩ শতাধিক মানুষ সেবা নিতে আসতেন, সেই অফিস প্রাঙ্গণ এখন অনেকটাই ফাঁকা। অফিসে নেই কোনো ব্যস্ততা। দূরদূরান্ত থেকে আসছেন সেবা প্রত্যাশীরা, অথচ ফিরে যাচ্ছেন খালি হাতে। এতে মানুষের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। চুয়াডাঙ্গা সদর উপজেলা দীননাথ পুর এলাকা থেকে আসা রেজাউল করিম নামে এক সেবাপ্রত্যাশী বলেন, অফিস টাইমে পাসপোর্ট অফিসের সব কক্ষে তালা ঝুলছে। পাসপোর্ট নবায়ন করতে এসে কাগজপত্র জমা না দিয়েই ফিরে যেতে হচ্ছে।আরেক সেবাপ্রত্যাশী হামিদুল ইসলাম বলেন, পাসপোর্ট সংশোধন করতে গিয়ে দেখি অফিসে লোকজন নেই। নিচের সবকটি সেবাকক্ষ বন্ধ। পরে শুনলাম সার্ভার বন্ধ আছে এ জন্য কাজ হচ্ছে না। আবার কবে আসতে হবে সেটিও ঠিক করে কেউ বলতে পারছেন না।দর্শনা থেকে আসা মতিউর রহমান জানান, দূর থেকে এসেও পাসপোর্ট ডেলিভারি না পেয়ে ফিরে যেতে হচ্ছে। কিন্তু আগে থেকে বিষয়টি জানা থাকলে আর কষ্ট করে আসতে হতো না। চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক আব্দুস সাত্তার জানান, গত বুধবার থেকে পাসপোর্ট অফিসের সেবা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা বিদ্যুৎ বিভাগের কর্মী, ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসের প্রকৌশলীরা এসে পর্যবেক্ষণ করেছেন। বারবার চেষ্টা করেও তা এখনও সচল হয়নি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ সমস্যা হচ্ছে। তবে যে কোনো সময় এভিআর মেশিন চালু হতে পারে, তখন আর মানুষের দুর্ভোগ ভোগান্তি থাকবে না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page