৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্সেলো বিয়েলসার বিদায়ের পর উরুগুয়ের নতুন কোচ দিয়েগো ফোরলান ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পদত্যাগ দাবি করল নরওয়ে ফুটবল ফেডারেশন শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ চা শ্রমিক ক্ষুদ্র জনগোষ্ঠীর দৈনিক ৫০০ টাকা মজুরির দাবি নিয়ে মানববন্ধন রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের দ্বিতীয় গেটে ঝুঁকিপূর্ণ দুটি গাছ, দ্রুত অপসারণের দাবি রেকর্ড গড়ে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি: সান লুইসের বিপক্ষে জোড়া গোল ও অ্যাসিস্ট গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র টেকসই হবে: মির্জা ফখরুল গালি ও বিদ্রূপে ভ্যান্সের ‘ট্রল’ রাজনীতি: রাজনৈতিক শিষ্টাচারের নতুন সংকট
আন্তর্জাতিক:
শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা মক্কায় ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় কাতারের অংশগ্রহণ ট্রাম্পের নাটকীয় কূটনীতি ব্যর্থ কৌশল, অভিযোগ ইরানের স্পিকার গালিবাফের পাঁচ বছরে নরেন্দ্র মোদির বিদেশ সফরে ব্যয় ৫৫৭ কোটি রুপি ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুতই শেষ হবে, আশাবাদী ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের তিন রুটে ফ্লাইট পুনরায় চালু করল কাতার এয়ারওয়েজ দিল্লির ডিব্রিফিং থেকে সরে গেলেন অজিত ডোভাল: হাসিনার গুরুত্ব কি কমছে? ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: সরকারি বাহিনীর ৩০ সেনা নিহত ৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক ১৮ বছর বয়সি নাথান থমাস সহকর্মীকে হেনস্তার মামলায় তেহেলকার সাবেক সম্পাদক তরুণ তেজপালের ১০ বছরের কারাদণ্ড
     
             

পটুয়াখালী বাউফলে চেয়ারম্যানের বডিগার্ড ২৫টি অস্ত্রসহ গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

পটুয়াখালীর বাউফলে ২৫টি দেশীয় অস্ত্রসহ আনিচুর রহমান তালুকদার (৪৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কেশবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর বডিগার্ড হিসেবে পরিচিত।শুক্রবার (২৮ জুলাই) রাতে উপজেলার কেশবপুর কলেজের একটি কক্ষ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। এসময় আনিচুরকে আটক করলেও দলের বাকি সদস্যরা পালিয়ে যান।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, রাতে বাউফল থানার টহল টিম ওয়ারেন্টের আসামি ধরতে কেশবপুর এলাকায় যায়। এ সময় কয়েকজনের উপস্থিতি টের পেলে পুলিশ তাদের ধাওয়া করে। তাদের মধ্যে ধরা পড়েন আনিচুর রহমান। পরে কেশবপুর ডিগ্রি কলেজের একটি কক্ষে তল্লাশি চালিয়ে ১টি বন্দুক, ১টি পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, ২টি চাকু, ২টি চাইনিজ কুড়াল, ৩টি চাবুক ও একাধিক রামদা সহ ২৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বাউফল থানায় মামলা করা হয়েছে।ওসি আরিচুল হক বলেন, বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। গ্রেফতার আসামিকে আদালতে উপস্থাপন করে জিজ্ঞাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে। গ্রেফতার আনিচুর রহমান তালুকদার উপজেলার কেশবপুর এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি কেশবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। এ ছাড়া তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ রয়েছে।এ বিষয়ে ৪ নম্বর কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়রম্যান সালেহ উদ্দিন পিকু জাগো নিউজকে বলেন, ওই ছেলেটা ভদ্র ও নির্দোষ। ও আসলে ওখানে দেখতে গেছিল। আমি ওই কলেজের এখন আর অধ্যক্ষ নেই। দুই মাস আগে আমি অবসরে গেছি। হয়তো কেউ আমাকে ফাঁসানোর জন্য ওখানে অস্ত্র রেখেছে। অথবা আমাকে খুন করার জন্য কেউ মজুত করেছিল।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জামায়াত আমিরের
মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page