১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

চট্টলবন্ধু জামাল উদ্দিনের কবরে “চট্টগ্রাম নাগরিক ফোরামে”র শ্রদ্ধা নিবেদন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

বৃহত্তর চট্টগ্রাম উন্নয়নের রুপকার, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের স্বপ্নপূরুষ, চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ঠ্য মুক্তিযোদ্ধা মরহুম এস এম জামাল উদ্দিনের ১৪ তম মৃত্যুবার্ষিকীতে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ” চট্টগ্রাম নাগরিক ফোরাম (সিসিএফ)।১৮ জুলাই’২৩ ইং মঙ্গলবার চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচীব বিশিষ্ঠ লেখক ও সাংবাদিক মোহাঃ কামাল উদ্দিনের নেতৃত্বে “চট্টগ্রাম নাগরিক ফোরাম”-এর একটি প্রতিনিধি টীম চট্টগ্রাম শহর থেকে সকাল ১০ টার সময় মরহুম এস এম জামাল উদ্দিনের গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার মাদার্শা গ্রামে গিয়ে তাঁর পারিবারিক কবরস্থানে সমাহিত মরহুম জামাল উদ্দিনের কবরে পুস্ফস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং দরুদ ও ফাতেহা পাঠ শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মুনাজাত করেন। প্রতিনিধি টীমের সাথে ছিলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নেতা প্রবীন ও সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী, আমিরুল ইসলাম, প্রজন্ম চট্টগ্রাম নেতা জসিমুল হক, পংকজ, মরহুমের গ্রাম মাদার্শা ইউপি চেয়ারম্যান মোহাঃ সরোয়ার চৌধুরী প্রমুখঃ।
চট্টগ্রাম নাগরিক ফোরাম মহাসচীব সাংবাদিক ও লেখক কামাল উদ্দিন বলেন, মরহুম জামাল উদ্দিন ছিলেন, বৃহত্তর চট্টগ্রামের উন্নয়নে নিবেদিত প্রান এক নেতা ও স্বপ্ন পুরুষ। চট্টলবন্ধু খ্যাত নিঃস্বার্থ এ নেতা জিবদ্দশায় আজিবন চট্টগ্রামের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্য দূরীকরন ও উন্নয়নে নিবেদিত প্রান হয়ে কাজ করে গেছেন। উন্নয়ন আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে তিনি ব্যক্তি জিবনের সকল সুখ, আরাম আয়েশকে বিসর্জন দিয়ে কাজ করেছেন, তারই আন্দোলনের অর্জন হিসাবে আজ চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম টেলিভিশন কেন্দ্র, কর্নফুলী ট্যানেল, চট্টগ্রামে বিনোদনের সুব্যবস্থা, বন্দরের উন্নতি সহ সমুহ উন্নতি সাধিত হলেও মরহুমের স্বপ্নের পুরোপুরি বাস্তবায়ন হয়নি এখনো। কালুরঘাঁট সেতু পুননির্মান সহ মরহুম এস এম জামাল উদ্দিনের স্বপ্নে দেখা অসমাপ্ত দাবী বস্তবায়নে এখন তাঁরই সুযোগ্য অনুসারী তৎকালীন চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির মহাসচীব বর্তমান চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যরিস্টার মনোয়ার হোসেন নিবেদিত প্রান হয়ে উন্নয়ন আন্দোলনের হাল ধরেছেন বলেও জানান কামাল উদ্দিন। তিনি মরহুম এস এম জামাল উদ্দিনের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি সবার কাঁছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page