২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলের হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত সাতকানিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার রয়েছে ৬ মামলা চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি সখিপুরে উপজেলা পুকুরে মিলল নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে মাদ্রাসার ৩ ছাত্র নিহত,আহত ৬ জন মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি অনুষ্ঠিত “”” প্রবাসীদের সমস্যা ও কনস্যুলার সেবা ও শ্রমিক অধিকার নিয়ে প্রবাসীদের সঙ্গে আলোচনা “” পটিয়ায় শিশু জায়হান হত্যার খুনি নিহা ছিলেন সাইকো প্রকৃতির। চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টির প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি, জনদুর্ভোগ চরমে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল ও একাডেমিক কার্যক্রম চালুর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাস্তার দুরবস্থা।। চরকালেখান ঢালী বাড়ী লঞ্চঘাটের যাত্রী দুর্ভোগ চরমে

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এস এম জহিরুল ইসলামঃ>>> 
বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ী লঞ্চ ঘাটটি একটি গুরুত্বপূর্ণ জনবহুল লঞ্চঘাট। এই ঘাট দিয়ে উপজেলার প্রায় সব কটি ইউনিয়নের যাত্রীরা ঢাকা, চাঁদপুর, শরীয়তপুরসহ অভ্যন্তরীণ বিভিন্ন এলাকায় যাতায়ত করে এবং ব্যবসায়ীরা মালামাল আনা নেওয়া করে। এই রুটের লঞ্চগুলো ছৈলা, জয়ন্তী, আড়িয়াল খাঁ, পদ্মা ও মেঘনা হয়ে ঢাকা থেকে মীরগঞ্জ পর্যন্ত যাতায়ত করে। এ ছাড়াও মুলাদী থেকে টরকী বন্দর পর্যন্ত ছোট ছোট লঞ্চ ও ট্রলার চলাচল করে। এ গুলো এক বন্দর থেকে অন্য বন্দরে মালামাল ও স্থানীয় পর্যায়ের যাত্রী আনা নেওয়া করে।
যে রাস্তা দিয়ে চরকালেখান ঢালীবাড়ী লঞ্চঘাটে যেতে হয় সেই রাস্তাটি এক সময় মুলাদী থেকে চরকালেখান নোমরহাট হয়ে ছবিপুর পর্যন্ত ছিল। কিন্ত অব্যাহত নদী ভাংগনের কারনে বার বার রাস্তারটি তার গতি পরিবর্তন করে। ফলে স্থানীয় পর্যায়ের পরিবহন চলাচলেও নানা রকম সমস্যা হয়।
বর্তমানে যে রাস্তাটুকুর দুরাবস্থার জন্য যাত্রী দুর্ভোগ চরমে তার পরিমান হবে এক কিলোমিটারের চার ভাগের এক ভাগ। কিন্তু একটি জনবহুল লঞ্চঘাট হওয়ায় এটির গুরুত্ব অনেক। রাস্তাটি দুলাল ঢালী বাড়ী থেকে লঞ্চঘাট পর্যন্ত। এই রাস্তা দিয়ে যাত্রীরা তাদের প্রয়োজনীয় মালামাল ছাড়াও ব্যবসায়ীরা পান, মৌসুমী ফসল, সুপারী ইত্যাদি আনা নেওয়া করে। এই রাস্তা দিয়ে রোগীও আনা নেওয়া করতে হয়।
কিন্ত ধারাবাহিকভাবে এলাকার অন্যান্য রাস্তার উন্নয়ন কাজ চলমান থাকলেও এই রাস্তাটি মেরামত নিয়ে যেন কারো দায়িত্ব নেই। স্থানীয় জনগন ও যাত্রীদের দাবী দুর্ভোগ লাঘোবে এই রাস্তাটি অতি তাড়াতাড়ি মেরামত করা হউক।
এ বিষয়ে চরকালেখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম( মিরাজ সরদার) বলেন, চরকালেখান ঢালীবাড়ী লঞ্চঘাটের রাস্তাটি সংস্কারের বিষয়টি মাথায় আছে। তিনি আরও বলেন, রাস্তাটির বিষয় বারবার মুলাদী উপজেলাএলজিইডির প্রকৌশলী কে অবহিত করলে তিনি বিষয়টি গুরুত্ব দেননি। ভাংগন কবলিত নদীর পার ঘেষে রাস্তাটি হওয়ায় বরাদ্দ দেওয়া কস্ট সাধ্য বলেও তিনি জানান। এ বিষয়ে এলাকাবাসী মুলাদী উপজেলা পরিষদ ও বরিশাল- ৩ আসনের মাননীয় সংসদ সদস্যের আশু সুদৃস্টি কামনা করছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page