১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

১৯৭৪ সালের আচরন বিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরন বিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর অবহিতকরণ শীর্ষক সেমিনার ও সভা অনুষ্ঠিত হয়।রবিবার দিনব্যাপী বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত সুনামগঞ্জ শহরের সার্কিট হাউসের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লা বিন রশিদের সভাপতিতে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন,বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম।সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,প্রেস কাউন্সিলের সচিব(উপ সচিব) মো. মাসুদ খান, পুলিশ সুপার মো. এহসান শাহ,জেলা তথ্য অফিসার মো. আব্দুস সাত্তার,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়,দৈনিক সুনামগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক পংকজ কান্তি দে,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দুৃ শেখর দাস,মাছরাঙা টিভির প্রতিনিধি এমরানুল হক চৌধুরী,বাসসের জেলা প্রতিনিধি আল হেলাল,রিপোর্টার্স ইউনিটির একাংশের সভাপতি ও আর টিভির প্রতিনিধি বিন্দু তালুকদার,দৈনিক সুনামগঞ্জ সময়ের সম্পাদক প্রকাশক সেলিম আহমেদ তালুৃকদার,একাত্তর টিভির প্রতিনিধি শাসম শামীম,সময় টিভির প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, অনলাইন প্রেসক্লাবের সভাপতি একে মিলন আহমদ, সাংবাদিক জাহাঙ্গীর আলম,ডিবিসির প্রতিনিধি আসাদ মণি,আর টিভির প্রতিনিধি শহীদ নুর প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম বলেছেন,সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীরা হচ্ছেন জাতির বিবেক ও সমাজের দর্পণ। সংবাদকর্মীরা প্রেস কাউন্সিল আইন ১৯৭৪ ও আচরন বিধি এবং তথ্য অধিকার আইন ২০০৯ এর নীতিমালা অনুসরণ করে তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন করলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি প্রবীন এবং নবীন সাংবাদিক যারাই এই পেশায় আছেন কিংবা আসতে চান তাদেরকে শিক্ষাগত যোগ্যতা অর্জনের পাশাপাশি অভিজ্ঞা অর্জনে গুরুত্ব দিয়ে সাংবাদিকতা করার আহবান জানান। ডিজিটাল নিরাপত্তা আইন একেবারেই বিলুপ্ত না করে আইনের যে ধারাগুলো সংবাদ মাধ্যম এবং সাংবাদিকদের ক্ষেত্রে সাংঘর্ষিক সেগুলো সংশোধনের আহবান জানান। তিনি আরো বলেন যারা হলুদ সাংবাদিকতার মনোভাব নিয়ে ফেইসবুকে মিথ্যা প্রচার করে সমাজে বিশৃংখলা সৃষ্টি করেন এবং কারো বিরুদ্ধে তথ্য ছাড়া কমেন্ট করেন তাদের ক্ষেত্রেই ডিজিটাল এ্যাক্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়ে তাকে। তিনি সবাইকে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। তিনি সাংবাদিকদের বেতনভাতাসহ বিভিন্ন দাবী দাওয়া নিয়ে ও সরকারের উচ্চ মহলে আলাপ করবেন বলে ও তিনি জানান। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page