২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নেপালের বন্যার মধ্যে নিরাপদে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা সাবেক স্বরাষ্ট্র সচিব ও যুগ্মসচিবের বিরুদ্ধে অভিযোগ দাখিলসহ দিনের প্রধান খবর লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার পথে হামজা চৌধুরী? কিশোরগঞ্জে অপুষ্টি মুক্ত ইউনিয়ন ও জেডসি বান্ধব গ্রীণ স্কুল ঘোষণা অনুষ্ঠান  অনুষ্ঠিত  জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
আন্তর্জাতিক:
নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
     
             

১৪ অক্টোবর থেকে চট্টগ্রামে বর্নিল আয়োজনে সপ্তাহব্যাপী বইমেলা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় বইমেলা-২০২৩। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি করা, গবেষকদের সহায়তা ও উৎসাহ প্রদানের মাধ্যমে বইমনস্ক জাতি গঠনের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে এই বইমেলা অনুষ্ঠিত হবে। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায়, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি এই বইমেলার আয়োজন করেছে। বইমেলা প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারনের জন্য উম্মুক্ত থাকবে। মেলায় ঢাকা ও চট্টগ্রামসহ দেশের খ্যাতনামা প্রকাশনী সংস্থার ৭৫ টি স্টল থাকবে। যেখানে থাকবে বিপুল সংখ্যক বইয়ের সমাহার। বাংলা একাডেমিসহ সরকারি প্রকাশনী সংস্থার ১০টি, জাতীয় পর্যায়ের ৪৭টি প্রকাশনী সংস্থা ও চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ ১৭টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে। ১৪ অক্টোবর শনিবার বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার শুভ উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ, বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নুরুল হুদা, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার), চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা উপলক্ষে আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ শামীম আলম এসব তথ্য তুলে ধরেন। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (সাধারণ শাখা) মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (হিসাব ও নেজারত) নীলুফা ইয়াসমিন চৌধুরী, সিনিয়র সহকারী কমিশনার (সংস্থাপন) এসএম হাসান, সিনিয়র সহকারী কমিশনার (আইসিটি শাখা) তাহমিনা আক্তার ও সিনিয়র সহকারী কমিশনার (উন্নয়ন শাখা) মোহাম্মদ মঈনুল হোসেন চৌধুরী।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, সপ্তাহব্যাপী বিভাগীয় বইমেলা আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা ব্যয় ধরা হয়েছে। মেলায় প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, বিতর্ক, চিত্রাংকন প্রতিযোগিতাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ২০ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বইমেলার সমাপ্তি ঘটবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি। এতে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শিরীণ আখতার, পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মোঃ নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা একেএম সরোয়ার কামাল। বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে চট্টগ্রাম বিভাগীয় বই মেলা-২০২৩ সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ: বন্যপ্রাণী ও বনাঞ্চল রক্ষায় বড় চ্যালেঞ্জ
সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামায়াতের ওয়ার্ড সেক্রেটারির মৃত্যু
কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে ট্যাব গ্লোবাল অ্যাওয়ার্ড পেল কমার্শিয়াল ব্যাংক
অর্থনীতির ৩১ সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি, সরকারের ছয় মাসে হতাশ সিপিডি
জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
কাতারে সড়ক দুর্ঘটনায় পা হারানো ব্যক্তিকে ৪.৫ লাখ রিয়াল ক্ষতিপূরণ দেওয়ার রায় বহাল
জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

You cannot copy content of this page