৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

১১ দলের নেতৃবৃন্দের সঙ্গে চট্টগ্রাম নগর জামায়াতের মতবিনিময় ও ইফতার মাহফিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, জুলাই সনদের বিপক্ষে গেলে জনগণ সরকার পরিচালনার অধিকার কেড়ে নেবে। তিনি বলেন, বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে জনগণের ম্যান্ডেটকে অবমাননা করেছেন। চব্বিশের জুলাই শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে জুলাই সনদের বিরোধিতা অত্যন্ত ন্যক্কারজনক। জুলাই চেতনায় ঐক্যবদ্ধ জনগণ এ উল্টো যাত্রা কখনো মেনে নেবে না। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে সরকার পরিচালনার অধিকার কেড়ে নিতে বাধ্য হবে।২২ ফেব্রুয়ারী(রোববার) চট্টগ্রাম মহানগর জামায়াতের কার্যালয়ে ১১ দলের নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, বিএনপিকে ডকট্রিন অব নেসেসিটি বুঝতে হবে এবং ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল ডকট্রিন অব নেসেসিটি, যার ফলশ্রুতিতে ১৯৫৬ সালের সংবিধানে বাংলা ভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়। ১৯৭০ সালের নির্বাচনের ম্যান্ডেট মেনে না নেওয়ার পরিণতিতে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ সংঘটিত হয়।তিনি আরও বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের প্রেক্ষাপটে শহীদ জিয়াউর রহমান প্রধান সামরিক প্রশাসক হন এবং পরে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট গ্রহণ করেন। এটাই ডকট্রিন অব নেসেসিটির বাস্তব উদাহরণ।মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জুলাই বিপ্লবও ছিল ডকট্রিন অব নেসেসিটি। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করা হয় রাষ্ট্রীয় প্রয়োজনে। এ সরকারের প্রধান দায়িত্ব ছিল সংস্কার কার্যক্রম সম্পন্ন করা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এবং জনগণের রায় নেওয়া হয়েছে। সুতরাং সংবিধানের দোহাই দিয়ে জুলাই বিপ্লবে গঠিত সরকারের সংস্কার প্রস্তাব বা জুলাই সনদ অস্বীকার করার সুযোগ নেই।তিনি অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়ে জুলাই সনদের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ১১ দলের মহানগর সমন্বয়ক মুহাম্মদ উল্লাহ। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস, এলডিপি, এনসিপি, এবি পার্টি, নেজামে ইসলাম পার্টি, খেলাফত আন্দোলন, লেবার পার্টি ও অন্যান্য দলের মহানগর নেতৃবৃন্দ।এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক ডা. মুহাম্মদ সিদ্দিকুর রহমানসহ মহানগর জামায়াত ও ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ফরিদপুরের নগরকান্দায় বাস ও মোটরসাইকেল দুর্ঘটনায় চাচা ভাতিজার মৃত্যু
সম্মিলিত সাংবাদিক পরিষদ (এসএসপি)-এর ঢাকা মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আমিরুল ইসলাম সভাপতি, সানোয়ার খান সাধারণ সম্পাদক
কোম্পানীগঞ্জে ৩৮০০ কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন
ফরিদপুরে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে শামা ওবায়েদ
চাটখিলে মহিলা দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত: ২ মাসের মধ্যে তৃণমূল কমিটি গঠনের নির্দেশ
চাটখিলে কৃষি প্রনোদনা কর্মসূচীর উদ্বোধন, প্রনোদনা পাচ্ছেন ৩ হাজার ১৭ জন কৃষক
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

You cannot copy content of this page