১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ বাঁশখালী থানা পুলিশের হাতে আটক ০২ জন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধিঃ>>>

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা পুলিশ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করে মাদক নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু পুর্বক আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারীরা হল বরগুনা জেলার মোহাম্মদ সোলায়মান(২১) ও কক্সবাজার জেলার কাজল ধর(৩৫)।
১৪ জুন’২৩ ইং মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস. এম শফিউল্লাহ বিপিএম’র সুনিপুন নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ কামাল উদ্দিন পিপিএম-এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) হাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের চৌকষ একটি টীম রাত ১১.৪৫ টার সময় বিশেষ অভিযান পরিচালনা করে বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউপিস্থ নাপোড়া বাজার লেদু মিয়ার লিজা কমিউনিটি সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে মো: সোলায়মান(২১), পিতা-হারুন হাওলাদার , গ্রাম- ফুলঝুড়ি (ভাওয়ালকার হাওলাদার বাড়ী, ১নং ওয়ার্ড , থানা-বরগুনা সদর, জেলা-বরগুনা, ও কাজল ধর(৩৫), পিতা-রাম জীবন ধর, মাতা-শ্যামলী বালা, গ্রাম-জোয়ারিয়ানালা, রামু হাসাপাল গেইট, ২নং ওয়ার্ড, থানা- রামু, জেলা-কক্সবাজার দুইজনকে আটক পুর্বক তল্লাশি করে তাদের সাথে থাকা ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপুর্বক আসামীদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন পরবর্তীতে এ সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-২৪, তারিখ-১৫/০৬/২০২৩ ইং, ধারা-৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ কামাল উদ্দিন পিপিএম বলেন, বাঁশখালী থানা পুলিশ মাদক পাচার, মাদকের অবৈধ বেচাকেনা ও অপব্যবহারের ব্যাপারে বরাবরই জিরো টল্যারেন্স নীতি অবলম্বন করে তৎপর রয়েছে। বাঁশখালী প্রধান সড়ক দিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম যাতায়াত সহজ বিধায় মাদক পাচারকারীরা এ রোডটিকে মাদক পাচারকারীরা নিরাপদ মনে করলেও বাঁশখালী থানা পুলিশ নির্ভরযোগ্য সোর্সের নেটওয়ার্ক জাল বিস্তার করে প্রায় দুয়েকদিন পরপর মাদক পাচারকারীদের প্রায় প্রত্যেকটি প্রচেস্টাকে ব্যর্থ করে দিয়ে নিয়মিত পাচারকারীদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনে সোপর্দ্য করে আসলেও ইয়াবা পাচারকারীরা তাদের ব্যর্থ প্রচেস্টা অব্যাহত রেখেছে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মহোদয়ের সুনিপুন নির্দেশনায় ১৪ জুন দিবাগত রাত ১১.৪৫ টায় ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ জন পাচারকারীকে হাতে নাতে গ্রেফতারপুর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজুপুর্বক আদালতের মাধ্যমে আইনে সোপর্দ্য করা হয়েছে। মাদক বিজনেস এবং পাচারের সাথে জড়িত যেই হউক, কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা বলেও জানান ওসি কামাল উদ্দিন পিপিএম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page