১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

হামাসপ্রধানের মাথায় চালানো হয় গুলি, কেটে নেওয়া হয় আঙুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক>>> ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে গাজার দক্ষিণাঞ্চলে অভিযান চালিয়ে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।শুক্রবার (১৮ অক্টোবর) হামাসের পক্ষ থেকেও ইয়াহিয়া সিনওয়ারের নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে।এবার সিএনএন ও বিবিসি সিনওয়ারকে কীভাবে হত্যা করা হয়েছে সেই তথ্য জানিয়েছে।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে বিবিসি বলছে,আইডিএফ- এর ৮২৮তম বিসলামাক ব্রিগেডের একটি ইউনিট বুধবার রাফাহ অঞ্চলের তাল আল-সুলতান এলাকায় টহল দিচ্ছিল।তারা তিনজন সশস্ত্র ব্যক্তি চিহ্নিত করে এবং তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়ে।তাদের সবাই নিহত হয়।সেই সময় সংঘর্ষটি বিশেষ কিছু মনে হয়নি এবং সেনারা বৃহস্পতিবার সকালের আগ পর্যন্ত ঘটনাস্থলে ফিরেও যায়নি।বৃহস্পতিবার যখন মরদেহ পরীক্ষা করা হচ্ছিল তখন একজনের সঙ্গে হামাসের নেতার অদ্ভুত ধরনের মিল লক্ষ্য করা যায়।তবে আত্মঘাতী কোনো ফাঁদ থাকার ঝুঁকি বিবেচনায় দেহটি সেখানে রেখেই দেওয়া হয়।সিএনএন বলছে,মৃতদেহটি সিনওয়ারের কিনা তা নিশ্চিত করতে আঙুল কেটে নেওয়া হয়।সিনওয়ারের লাশের ময়নাতদন্তকারী ইসরায়েলের প্রধান প্যাথলজিস্ট চেন কুগেল বলেছেন, হামাস নেতা মাথায় গুলির আঘাতে নিহত হয়েছেন।সিনওয়ারের মৃত্যুর সার্টিফিকেটে স্বাক্ষরকারী চেন কুগেল সিএনএনকে এক সাক্ষাৎকারে জানান,মাথায় গুলিবিদ্ধ ছাড়াও হামাসের এই নেতা মস্তিষ্কে গুরুতর আঘাত পেয়েছিলেন।বর্তমানে সিনওয়ারের লাশ ইসরায়েলের কাছে আছে বলে জানিয়েছে সিএনএন।সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে,গাজায় বন্দি ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিনিময়ে এখন সিনওয়ারের মৃতদেহ দর কষাকষি হিসেবে ব্যবহার হতে পারে।স্থানীয় এক মিডিয়ার খবরে বলা হয়েছে,ইসরায়েলে গোপন স্থানে সিনওয়ারের লাশ রাখা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page