২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

হাটহাজারীতে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সানিফ চৌধুরী, হাটহাজারী (চট্টগ্রাম):

চট্টগ্রামের হাটহাজারীতে ২টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ মো. নাছির উদ্দীন (প্রকাশ নাছির হার্ডওয়্যার) নামে এক আওয়ামী যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নং পশ্চিম ধলই ইউনিয়নের ২ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছির উদ্দীন ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় এনায়েতপুর বাজারের দীর্ঘদিনের হার্ডওয়্যার ব্যবসায়ী। তিনি আওয়ামী যুবলীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত এবং বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য (মেম্বার) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, নাছিরের ঘরে অবৈধ অস্ত্র মজুতের খবর পেয়ে গতকাল রাতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি বিশেষ টিম। তল্লাশিকালে তার কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম (9mm) পিস্তল, ২টি ম্যাগাজিন এবং একটি দেশীয় তৈরি এলজি (LG) উদ্ধার করা হয়।
​হাটহাজারী মডেল থানা পুলিশ জানায়, শুক্রবার দুপুরে আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, গত ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়েরকৃত মামলাসহ একাধিক মামলা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page