৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে সৃষ্টি সেন্ট্রাল স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ সাতকানিয়ায় পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ প্রশাসনের হস্তক্ষেপ দাবি সাতকানিয়ায় অবৈধ ইটভাটার তাণ্ডব: ফসলি জমি ও পাহাড় রক্ষায় মানববন্ধন সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

হঠাৎ ড. ইউনূসের বাড়িতে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>>  নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পরিবারের তথ্য নিতে তার গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাটে গেছে পুলিশ।ড. ইউনূসের বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে পুলিশ সদস্যরা। তার পরিবারের সদস্যদের বিষয়ে খোঁজ নেয় পুলিশ।তবে হাটহাজারী থানা পুলিশ বলছে, তাদের কেউ ড. ইউনূসের বাড়িতে যাননি।স্থানীয়রা জানান, ৩ সেপ্টেম্বর মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এক এএসআই এসে ড. ইউনূস সম্পর্কে, তার সন্তান কয়জন, কোথায় থাকেন, কী করেন, গ্রামের বাড়িতে কে থাকেন–এসব বিষয় জানতে চেয়েছেন।ড. ইউনূসের হাটহাজারীর বাড়িতে পুলিশ যাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা বিশেষ শাখার (ডিএসবি) অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়র মো. আরিফ জানান, ‘এটি একটি রুটিন কাজ। বিশেষ কিছু না। আমরা নিরাপত্তা ইস্যু মাথায় রেখে তার ও পরিবারের সদস্যদের সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করেছি।’মদুনাঘাট পুলিশ ফাঁড়ির এএসআই মো. আজম ড. ইউনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহে গিয়েছিলেন। তিনি জানান, ‘হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি।’ড. ইউনূসের ছোট ভাই মইনুল আনাম জানান , ‘গ্রামের বাড়ির একজনের কাছ থেকে আমার মোবাইল নম্বর নিয়ে আমার সঙ্গে ওই পুলিশ সদস্য কথা বলেন। তিনি ভাইয়ের (ড. ইউনূস) পরিবার সম্পর্কে, তার ছেলেদের সম্পর্কে জানতে চান।কেন এসব তথ্য নেওয়া হচ্ছে জানতে চাইলে ওই পুলিশ সদস্য বলেন, তাকে উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।’

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page