১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সুনামগঞ্জে স্কুলব্যাংকিং কনফারেন্স

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে স্কুলব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তেন বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে ও আইএফআইসি ব্যাংকের সুনামগঞ্জ শাখার সমন্বয়ে এবং সুনামগঞ্জে ২৫ টি ব্যাংকের সহযোগিতায় এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের বিজনেস ডিভিশন( বৃহত্তর সিলেট) ম্যানেজার মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সর প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেটের পরিচালক মো. আনিসুর রহমান, সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রািম এন্ড অপস )রাজন কুমার দাস।সোনালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সিনিয়র অফিসার তোড়া রায়ের সঞ্চলনা আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিরিয়রন শিক্ষক অনুপ নারায়ণ তালুকদার, একই বিদ্যালয়ের দশম ম্রেণির শিক্ষার্থী সৌহাদ্য রায় প্রমুখ।পরে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী পারিজাত পুরকায়স্থ, দ্বিতীয় স্থান অধিকার করে জগন্নাথপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অন্নেষা রানী পাল ও তৃতীয় স্থান অধিকার করে জামালগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদী হাসান।পরে এক মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করেন অতিথুবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে ডাচবাংলা বাংলা ব্যাংকের সুনামগঞ্জ শাখা ম্যানেজার মো. গোলাম আজাদ এবং গীতা পাঠ করেন জনতা ব্যাংক সুনামগঞ্জ শাখার কর্মকর্তা শাওন রায় চৌধুরী।সকালে স্কুলব্যাংকিং কনফারেন্সর বিভিন্ন ব্যানার ও ফেস্টুন নিয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গন থেকে এক বণার্ঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলব্যাংকিং কনফারেন্স এসে মিলিত হয়।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page