২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সুনামগঞ্জে সানি নামে এক যুবককে কুপিয়ে আহত করার ঘটনায় মানববন্ধন অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের পৌর এলাকার হাছন নগর এলাকায় একটি ফুটবল নিয়ে স্থানীয় সন্ত্রাসী মোরশেদ মিয়া,আবুল হাসনাত গংরা শাহারিয়ার আহমদ সানি(২২) নামে এক নিরীহ যুবককে দাড়াঁলো অস্ত্র দিয়ে কুপিয়ে ও স্টেপিং করে গুরুতর আহত করার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল সাড়ে ১১টায় হাছন নগর এলাকাবাসীর আয়োজনে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,আহতের মা শামীমা আক্তার,রাসেল মিয়া,শামীম আহমদ,কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন,আব্দুল গফ্ফার,বাবুল মিয়া,সেবুল মিয়া,জনি মিয়া,মদন,পাভেল,আশিক,মোশাহিদ,হিরণ,এনামুল,সাহাব উদ্দিন,সাকিব প্রমুখ।বক্তারা বলেন,এলাকার এই চার চিহিৃত সন্ত্রাসী মোরশেদ মিয়া,আপ্তাব নগরের আশকর আলীর ছেলে আবুল হাসনাত,মাহফুজ মিয়া ও ছাব্বির মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসীচক্র বেপরোয়া হয়ে উঠেছে। তারা যেকোন সময় কোন কোন মানুষের উপর হামলা করতে পরোয়া করে না। তাই হামলাকারী এই চার সন্ত্রাসীকে দ্রুুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদানের জন্য পুলিশ সুপারের নিকট জোর দাবী জানান।উল্লেখ্য গত ৩০ সেপ্টেস্বর বিকেলে হাছন নগর এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে শাহারিয়ার আহমদ সানি নামে এই যুবক নুরুল ইসলামের বাড়ির সামনে সরকারী রাস্তার সামনে থেকে ফুটবল নিয়ে মাঠে ফুটবল খেলার উদ্দেশ্যে রওয়ানা দিলে একই এলাকার মৃত মেরাজ আলীর ছেলে চিহিৃত সন্ত্রাসী মোরশেদ মিয়া,আপ্তাব নগরের আশকর আলীর ছেলে আবুল হাসনাত,মাহফুজ মিয়া ও ছাব্বির মিয়া এই চারজন মিলে সানিকে ফুটবল দিতে বললে সানি ফুটবলটি তাদের দেয়। পরে ঐ যুবক সানি ফুটবলটি ফেরত চাইলে ফুটবলটি ফেরত না দিয়ে উল্টো এই চার সন্ত্রাসীরা মিলে দাড়াঁলো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ও স্টেপিং করে রক্তাক্ত করে গুরুতর আহত করেন। তাৎক্ষনিক তার স্বজনরা আহত শাহারিয়ার আহমদ সানিকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।এ ঘটনায় আহতের মা শামীমা আক্তার বাদি হয়ে গত ৩০ সেপ্টেম্বর রাতে হামলাকারী সন্ত্রাসী চিহিৃত সন্ত্রাসী মোরশেদ মিয়াকে প্রধান আসামী এবং আপ্তাব নগরের আশকর আলীর ছেলে আবুল হাসনাত,মাহফুজ মিয়া ও ছাব্বির মিয়া এই ৪জনকে আসামী করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ০১, তারিখ-৩০/০৯/২০২৩ ইং। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page