২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জে বিশ্ব শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যতের বিশ্ব গড়ি”এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে সুবিধা বঞ্চিত-বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের আয়োজনে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় শতাধিক সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষার্থীরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেজাউল করিম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক প্রকাশক বিজন সেন রায়,ওয়ার্ল্ড ভিশন এসির ম্যানেজার উত্তম চক্রবর্তী,ইসলামিক রিলিফ বাংলাদেশের আব্দুল হামিদ ও উদীচীর সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম বলেছেন,আজকের শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। কাজেই এই শিশুটি গরীব,মেধাবী কিংবা শারীরিক প্রতিবন্ধী অস্বচ্ছল হোক বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শিশুদের অধিকার সুরক্ষার জন্য সারাদেশে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখার পাশাপাশি তাদের স্কুলগামি করতে বছরের প্রথমদিনে প্রতিটি বিদ্যালয়ে বিনামূল্যে বই দেয়া ও সকল ধরনের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।তিনি বলেন দেশ আজ ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করেছে এবং বিশ্বে এই দেশটি আজ একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হচ্ছে। এই দেশে কোন মানুষ আজ গৃহহীন নেই ,না খেয়ে কোন মানুষ আজ থাকছে না। এই সরকার সকল ধর্মবর্ণের মানুষের সমধিকার নিশ্চিতের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলদেশ যেখানে ১৯৭১ সালে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে প্রতিটি ধর্মের মানুষ জীবন বাজি রেখে যুদ্ধ করে ত্রিশলাখ মানুষ শহীদ হয়ে এবং দু”লাখ মাবোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আজকের এই বাংলাদেশ বিশে^ একটি উন্নয়নের রোল মডেল। তিনি উপস্থিত সকল অভিভাবকদের প্রতি আহবান জানান কোন শিশু তার বেচেঁ থাকার অধিকার থেকে যেন বঞ্চিত না হয় এজন্য তাদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সকল শিশুকে নিয়মিত স্কুলে পাঠানোর আহবান জানান। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সুবিধা বঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। অবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করেন। 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page