১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি >>> সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারে সাগরিকা পরিবহনের একটি বাসের ধাক্কায় আব্দুল মনাফ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।আজ মঙ্গলবার ভোরে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার বাসস্ট্যান্ডে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।নিহত আ. মনাফ উপজেলার ডুংরিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত রিফাত উল্লাহর ছেলে।স্থানীয় সূত্র ও জয়কলস হাইওয়ে পুলিশ জানায়, ভোরে কান্দিগাঁও জামে মসজিদে ফজরের নামাজ আদায় শেষে কান্দিগাঁওয়ে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে পাগলা বাজার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আব্দুল মনাফ। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী ঢাকা মেট্রো-ব-১২-১৯৬০ নম্বরের সাগরিকা পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দূর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। পরে উপজেলার সদরপুর সেতুর সামনে বাসটি রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ সেখানে গিয়ে বাসটি জব্দ করে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি।এ ব্যাপারে জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, দুর্ঘটনায় জড়িত বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page