১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেনজীরের গ্রেপ্তারের পর পরীমণির রহস্যময় পোস্ট ছাতকের ব্রিজ একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক এক অনুপ্রেরণামূলক সেমিনার অনুষ্ঠিত সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা। সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে বেদে পল্লীতে এসি, সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশমুখে জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে সেবাপ্রার্থীরা সাতকানিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা সুস্থ সমাজ গঠনে একতাবদ্ধ হওয়ার আহ্বান মালদ্বীপের নাগরিক ভলিবল খেলোয়াড়দের মাঝে ঢাকা ট্রেডার্সের জার্সি বিতরণ আনোয়ারায় মা-মেয়েকে নৃশংসভাবে খুন শিশু জখম লোহাগাড়া ভূমি অফিস টেবিলে টেবিলে ঘুষ জিম্মি সেবাপ্রার্থীরা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃবৃন্দরা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বিএনপির সহযোগি সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দরা।রোববার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার ও সংগঠনের সদস্য সচিব এবং সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিতের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে সাক্ষাত করেন। এ সময় নেতৃবৃন্দরা নবাগত জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন দাবি দাওয়া প্রসঙ্গে জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) সমর কুমার পাল,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মতিউর রহমান খান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিৎ কুমার চন্দ,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) আয়েশা খানম।এছাড়াও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সিনিয়র যুগ্,ম আহবায়ক শংকর কুমার দাস,যুগ্ম আহবায়ক রমকৃষ্ণ তালুকদার সবুজ,দেবেশ রায়,সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাবু অজিত দাস,সদস্য সচিব রাজন তালুকদার,সমীর চন্দ্র তালুকদার,সজীব রায়,সদস্য শীলা বর্মণ ও অলকা বর্মণ প্রমুখ।বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক বাবু অশোক তালুকদার বলেছেন,আমার দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফার রুপরেখা প্রণয়ন করা হয়েছে সেখানে সকল ধর্মের মানুষের সম-অধিকারের কথা বলা হয়েছে। তিনি বলেন,এই জেলায় প্রকৃত কৃষক যারা অকাল বণ্যা ও হাওরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের চিহিৃত করে সরকারের প্রণোদনা যেন সঠিকভাবে কৃষখদের মাঝে বিতরণ করার আহবান জানান।সংগঠনের সদস্য সচিব এ্যাডভোকেট দিপংঙ্কর বণিক সুজিত বলেছেন,১৯৭১ সালে সকল ধর্মের মানুষের অংশগ্রহনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশটি স্বাধীন হয়েছিল। কাজেই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের সমধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি দলের একজন কর্মী হিসেবে সুনামগঞ্জ জেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও ক্ষদ-নিগোষ্টির কল্যাণে তাদের দল কাজ করবে বলে তিনি সকলের সহযেগিতা কামনা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page