১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সুনামগঞ্জের দিরাইয়ে ১৪৪ ধারা উপেক্ষা করে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপের মধ্যা পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশকে ঘিরে টান টান উত্তেজনার মধ্য প্রশাসনের ১৪৪ ধারা উপক্ষো করে মিছিল, পাল্টা মিছিল করেছে দুই পক্ষের নেতাকর্মীরা। এরপর পূর্ব নির্ধারিত সমাবেশ করেন এক গ্রুপের নেতাকর্মীরা।আজ শনিবার সকাল থেকেই বিবদমান দুই গ্রুপের মধ্যে টান টান উত্তেজনা দেখা দেয়ায় উপজেলা প্রশাসনের তরফ থেকে পুরো শহরে ১৪৪ ধারা জারি করা হয়।জানা যায়, সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মী ও সমর্থকরা গেল ৬ আগস্ট বৃহস্পতিবার থানা পয়েন্টে সমাবেশ করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।এরপর আজ ৮;ই আগষ্ট শনিবার পাল্টা সমাবেশের ডাক দেন সংসদ সদস্য নাছির চৌধুরীর ছোট ভাই দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী গ্রুপের নেতাকর্মীরা।এই সমাবেশকে সমর্থন করেন তৃণমূল নেতাকর্মীরা কিন্তু মাসুক চৌধুরীর পক্ষের আয়োজিত সমাবেশের প্রতিবাদ জানান সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত গ্রুপের নেতাকর্মীরা।তারা গতকাল শুক্রবার ৭ ই আগষ্ট রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করে সমাবেশের প্রতিবাদ জানান। আজকের সমাবেশ ঘিরে সকাল থেকে থানা পয়েন্টে উত্তেজনা বিরাজ করছিল।এরপর দিরাই থানার ওসির অনুরোধে সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত থানা পয়েন্টে, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সবধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কিন্তু ১৪৪ ধারা উপেক্ষা করেই উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল বের করে। এসময় দিরাই থানা পয়েন্টসহ পৌর শহরের বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা হয় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক চৌধুরীর সভাপতিত্বে ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অশোক তালুকদার,দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহব্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান, ওবায়দুর চৌধুরী মিশু,জেলা যুবদল নেতা মহিউদ্দিন মিলাদ, দিরাই উপজেলা যুবদলের যুগ্ম আহব্বায়ক জুয়েল তালুকদার প্রমুখ দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দিরাই শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা থানা পয়েন্টে, বাগানবাড়ি কমিউনিটি সেন্টার দিরাই বাজার ও কলেজ রোড এলাকায় আজ শনিবার সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। এলাকায় সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণ মিছিল-সমাবেশ করেছে।এ ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার জানান, আইনশৃংখলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। মিছিলের পর একপক্ষ সমাবেশ শুরু করেছে এখন পর্যন্ত কোন সংঘাত হয়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page