২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু তাহিরপুরে তিন সন্তানকে কীটনাশক পান করিয়ে বাবার আত্মহত্যার চেষ্টা, তিন শিশুর মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার সাতকানিয়ায় স্কুলে মুসলিম শিক্ষক নেই, ব্যাহত ধর্মশিক্ষা উৎপাদনে যাওয়ার দুই দিনের মাথায় ফের অচল সিইউএফএল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কমিটির প্রথম পরিচিত সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের কাঠইর বাজারে ভূমিখেকো মো. নুরুল আমীন কর্তৃক একাধিক ভিটা দখলের প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর ইউপির কাঠইর বাজারে একাধিক ভিটা স্থানীয় ভূমিখেকো মো. নুরুল আমীন কর্তৃক অবৈধভাবে জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে এবং স্থাপনা উদ্ধারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুরে এলাকাবাসী ও কাঠইর বাজার কমিটির আয়োজনে বাজারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয। এতে এলাকার শত শত মানুষ ও ব্যবসায়ীরা অংশগ্রহন করেন। স্থানীয় কাঠইর গ্রামের প্রবীন মুরুব্বী অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে ও আফরাজ মিয়ার সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,আব্দুল ওয়াহিদ,চেয়ারম্যান আব্দুল মতিন,কাঠইর ইউপি আওয়ামীলীগের সভাপতি সুব্রত তালুকদার সেতু,ব্যবসায়ী রিংকু সরকার,শারীরিক প্রতিবন্ধী অলিউর রহমান,আলী নুর,মখলিছ মিয়া,আব্দুল লতিফ মাষ্ঠার,হোসেন মিয়া,কাচা মিয়া,আব্দুস সালাম,আব্দুল মন্নান,আলমগীর প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন,কাঠইর গ্রামসহ আশপাশের সাতটি গ্রামের মানুষজন মিলে এলাকার সাধারন জনগনের হাটবাজারের সুবিধার্থে ১৯৮০ সালে কাঠইর পয়েন্টে ব্যাক্তি মালিকানাধীন আমন রকম ৯৩ শতক ভূমি বাজার কমিটির নামে খরিদ করে এই ইউনিয়নের সাবেক প্রয়াত আঞ্জব আলীর নেতৃত্বে বাজারে দোকান কোঠা নির্মাণের মাধ্যমে বাজারের কার্যক্রম শুরু হয়। ইতিমধ্যে বাজারে বেশ কিছু স্থাপনা নির্মাণ করে দোকান কোঠা ভাড়া নিয়ে অনেক ব্যবসায়রাী ব্যবসা প্রতিষ্ঠান খুলে ব্যবসা শুরু করলেও এই বাজারে কমিটির সদস্যরা মহিলা মার্কেটের সামনে আরো স্থাপনা নির্মাণের উদ্যোগ নিলে কাঠইর গ্রামের মৃত সাঞ্জব আলীর ছেলে প্রভাবশালী ভূমিখেকো মো. নুরুল আমীন বাধা প্রদান করেন এবং তিনি উল্টো পেশীশক্তির জোরে বাজারের জায়গাটুকু তার পৈতিক সম্পত্তি দাবী করে জাল দলিলের মাধ্যমে ইতিমধ্যে বাজারে কয়েকটি ভিটা জোরজবর দখল করে দোকান কোঠা নির্মাণ করেছেন। ভূমিখেকো সম্প্রতি গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন বলে ও মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন । অবিলম্বে সাত গ্রামবাসীর উদ্যোগে কাঠইর বাজারে নির্মিত ভূমিখেকোর দখলে থাকা কয়েকটি ভিটা উদ্ধারের পাশাপাশি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ভূমিখেকো মো. নুরুল আমীনকে গ্রেপ্তারের জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবী জানান।এ ব্যাপারে কাঠইর গ্রামের অভিযুক্ত মো. নুরুল আমীনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবী করে বলেন যারা বাজার কমিটি নিয়ে কথা বলেন তাদের কোন সঠিক কাগজপত্র নেই। আমি সঠিক কাগজপত্র নিয়ে বাজারে আামর বৈধ ভিটা রয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান উভয়পক্ষকে তাদের স্ব স্ব কাগজপত্র নিয়ে প্রমান করার কথা বলা হয়েছে। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page