১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের প্রাণহানি: পরিবার পাবে ১০ লাখ টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ চট্টগ্রাম সংবাদদাতা >>> চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি জাহাজের ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে মর্মান্তিক দুর্ঘটনায় ৯ জন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিহত প্রতিটি শ্রমিকের পরিবারকে ১০ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ শিপ ব্রেকারস অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।এদিকে মারাত্মক এই দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কারখানাটির সকল কার্যক্রম সাময়িক বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ শিপ রিসাইক্লিং বোর্ড (বিএসআরবি)। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল ৩টা ৫৭ মিনিটে বিএসআরবি’র মহাপরিচালক (ডিজি) শফিউল আলম তালুকদার এ সংক্রান্ত ‘স্টপ অপারেশন অর্ডার’ (এসওও) জারি করেন।দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়দায়িত্ব নির্ধারণে বিএসবিআরএ’র পক্ষ থেকে ৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকেও বিশেষজ্ঞ টিমের সমন্বয়ে একটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানা গেছে।শুক্রবার ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইয়ার্ডে শ্রমিকেরা কাজ করার সময় হঠাৎ করেই একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এতে ১৫ থেকে ২০ জন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েন।জরুরি ভিত্তিতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা প্রথমে তিনজনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬ জনের মৃত্যু হয়। এই নিয়ে দুর্ঘটনায় মোট ৯ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া আরও বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।ঘটনার পর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, প্রাথমিক তথ্যানুযায়ী শ্রমিকেরা অসুস্থ হওয়ার পর বেশ কয়েকজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। এটি গ্যাস নির্গমন নাকি কোনো ধরনের বিস্ফোরণ—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, কর্মস্থলে শ্রমিকদের জন্য পর্যাপ্ত ও যথাযথ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হয়েছিল কি না, তাও তদন্তের আওতাভুক্ত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page