১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবুর সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযানে প্রশাসন ও পুলিশ পটিয়া আ,লীগ নেতা পারভেজ গ্রেপ্তার। কেন লা লিগার উদ্বোধনী রাউন্ডে নেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ? দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ আয়োজনে বিপুল ব্যয়, এআইএফএফ-এর কড়া সমালোচনা করলেন বাইচুং ভুটিয়া মহেশখালীর দুই টার্মিনাল থেকেই চালু এলএনজি সরবরাহ, গ্রিডে বাড়ছে জোগান রাঙ্গুনিয়ায় খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু________ গ্রীষ্মের দাবদাহে কাতারে জনপ্রিয় হয়ে উঠছে সামুদ্রিক ভ্রমণ ও ওয়াটার স্পোর্টস গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক
আন্তর্জাতিক:
দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান গত দুই দশকে ১৬টি আন্তর্জাতিক রুট বন্ধ করল ক্যাথে প্যাসিফিক ফ্লোরিডায় রাশিদা তালিবের নির্বাচনী সমাবেশ বাতিল, নেপথ্যে ইহুদিবিদ্বেষের অভিযোগ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক জেসন আরডের প্রয়াণ: বিতর্ক ও শোকের ছায়া হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান ইরানের, কঠোর হুঁশিয়ারি তেহরানের ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: নিহত ২ ইরানের আকাশসীমায় মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মাত্র ৫.৩ সেকেন্ডে ৮০০ কিমি গতি: চীনের ম্যাগলেভ ট্রেনের নতুন বিশ্বরেকর্ড
     
             

সিসিক নির্বাচন ২০২৩। মনোনয়ন দাখিল করলেন আনোয়ারুজ্জামান চৌধুরী।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি নির্বাচনী আচরণ বিধি মেনে দলের নগরীর মেন্দিবাগস্থ জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান এবং রিটার্নিং অফিসারের কাছে তার মনোনয়নপত্র জমা দেন।পরে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এসময় আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বশক্তিমান আল্লাহ তা’য়ালার শোকরিয়া আদায় করে সিলেট মহানগরীর সর্বস্থরের জনসাধারণ শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, আপনার সেবার ব্রত নিয়ে আমি মেয়র পদে প্রার্থী হয়েছি। আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের মেয়র পদে আমাকে মনোনয়ন দিয়েছেন সেজন্য তাকেও আমি কৃতজ্ঞতা জানাই। আমি মানুষের জন্য রাজনীতি করি মানবসেবার জন্য রাজনীতি করি। আজ মনোনয়নপত্র দাখিল করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিলেটের সর্বস্থরের মানুষ আমাকে ভোট দিয়ে সবার জন্য কাজ করার সুযোগ দিবেন।তিনি বলেন, গত ১০ বছরের অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেটের অনেক ক্ষতি হয়েছে। নগরবাসীকে অনেক দুর্ভেোগ পোহাতে হচ্ছে। সবাই আমাকে সুযোগ দিলে বা তাদের মূল্যবান ভোট দিয়ে মেয়র হিসাবে নির্বাচিত করলে অবশ্য অগ্রাধিকার ভিত্তিতে এসব দুর্ভোগ লাঘব করা হবে। নগরীর জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি সুরমা নদী ড্রেজিংয়ে প্রয়োজনীয় উগ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।তিনি বলেন, মশার উপদ্রব রোধে প্রজনন কেন্দ্রগুলো ধ্বংস করা হবে এবং ময়লা আবর্জনা মুক্ত রাখা হবে। এ কাজে জনগনের সচেতনতা বৃদ্ধিতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।তিনি আরও বলেন, আমরা ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। নাগরিক মতামতের ভিত্তিতেই তা হবে।তিনি আশ্বাস দিয়ে বলেন, নগরভবন সাধারণ মানুষের জন্য আরও বেশি নাগরিকবান্ধব হিসাবে যাতে কাজ করে, যে কেউ যাতে তার সমস্যা নিয়ে সহজেই নগরভবনে যেতে পারেন এবং তাদের সমস্যার কথা বলতে পারেন তা নিশ্চিত করা হবে।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন,আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ।এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিনহ আহমদ,জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির উদ্দিন খান,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছা- সেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ।এর আগে তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোজাত করেন।উল্লেখ্য, আগামী ২১জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইর শেষ তারিখ ২৫মে। প্রত্যাহার ১ জুন।সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হয় ২০০২ সালে। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি।মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page