৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্য যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া পটিয়ায় বিরোধীয় জমির রেশ ধরে প্রতিপক্ষের দোকানে আগুন দেয়ার অভিযোগ। আড়াইহাজারের পুরিন্দাতে ৪ বছরের শিশুকে সহ গৃহবধূ নি/খোঁজ, থানায় অভিযোগ প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির লিগস কাপে জয় দিয়ে শুরু ইন্টার মায়ামির, মেসির অনবদ্য পারফরম্যান্স
আন্তর্জাতিক:
যেকোনো হুমকি মোকাবিলায় ইরান পুরোপুরি প্রস্তুত: ব্রিগেডিয়ার জেনারেল আমির আকরামিনিয়া প্রেক্ষাপট: পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের সফট পাওয়ার পুনর্বিবেচনা: একটি কৌশলগত অপরিহার্যতা নির্বাসন থেকে আন্তর্জাতিক মঞ্চে: নিউজিল্যান্ডে নতুন স্বপ্ন বুনছেন আফগান নারী ফুটবলাররা সৌদি আরব সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির মাকে বিয়েতে আমন্ত্রণ না জানানোয় চাকরি হারালেন চীনা তরুণ নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় মার্ক জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম দক্ষিণ লেবাননে ফের ইসরাইলি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ মালয়েশিয়ায় ১৫ হাজার বিদেশি কর্মীর আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর হরমুজ প্রণালিতে নতুন নৌপথ নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার পথে ইরান জার্মানির বিমানবন্দরে বিস্ফোরকবাহী ড্রোন: নেপথ্যে কি রাশিয়ার নাশকতা?
     
             

সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি >>> সম্প্রতি সিলেটসহ বিভাগের কয়েকটি জায়গাতে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম ও নাহিদ ইসলাম গংরা দেশে অধিকাংশ জনগনের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকেল সাড়ে ৫টায় আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় টাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জ জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদলসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক হাফিজুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মহিম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আবুল কালাম আজাদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী কামরুল ইসলাম রাজু,যুগ্ম আহবায়ক মমিনুল হক কালাচাঁন,সাদেকুল ইসলাম, আমরা জুলাই যোদ্ধা সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ শান্তু,ওবায়দুল ইসলাম,হুমায়ূন আহমেদ, সৌরভসহ প্রমুখ।নেতৃবৃন্দরা বলেন সম্প্রতি সিলেটের বিভিন্ন জায়গাতে এনসিপির নাসিরুদ্দীন পাটোয়ারী,সার্জিস আলম,নাহিদ ইসলাম গংবা একটি গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রীকে নিয়ে যেভাবে নিজেদের জুলাই যোদ্ধা দাবি করে অপতৎপরতা এবং কটুক্তি করছেন তা কোন গণতান্ত্রিক ধারার রাজনীতি হতে পারে না। এনসিপি নিজেদের একাই জুলাই যোদ্ধা দাবি করে দেশে বিগত অর্ন্তবর্তীকালীন সরকারের আমলে কোটি কোটি টাকা লুটপাঠ করে টাকার পাহাড় বানিয়ে এখন চোখেমুখে উজ্জলতার ঝলক দেখছেন। বক্তারা বলেন,রাজনীতি করা সকল দলের গণতান্ত্রিক অধিকার হলেও নাসীরুদ্দিন পাটোয়ারী ও সার্জিসরা জুলাই পদযাত্রার নামে বিভিন্ন জায়গাতে আমাদের বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে যেভাবে বেফাস কথাবার্তা বলে নাটকমঞ্চ করে যাচ্ছেন তাদের সতর্ক করে বলেন আগামীতে যেকান সভামঞ্চে এমন বেফাস কথাবার্তা বলা হলে এনসিপির যেকোন কর্মসূচী প্রতিহত করার ঘোষনা দেন। তারা এনসিপির নেতৃবৃন্দেকে হুশিয়ারী উচ্চারণ করে বলেন ২০২৪ সালের জুলাইয়ে বিএনপি,যুবদল,ছাত্রদলের নেতাকর্মীরা বিগত স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন আন্দোলনে অগ্রভাগে থেকে তাদের অসংখ্যা নেতাকর্মীরা ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দেশের জন্য জীবন উৎস্বর্গ করেছেন। কাজেই দেশব্যাপী জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)”র যেকোন ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় তারেক জিয়ার লাখো কোটি সৈনিক সব সময় প্রস্তুত বলে দাবি করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ঘুষের মাধ্যমে ওয়ারিশি সম্পত্তি দখলের অভিযোগে মানববন্ধন, গ্রেফতারের দাবি
জুলাই গণঅভ্যুত্থান দিবসে কিশোরগঞ্জ উপজেলা বিএনপির জুলাই চেতনায় দেশ গড়ার প্রত্য
পটিয়ায় বিরোধীয় জমির রেশ ধরে প্রতিপক্ষের দোকানে আগুন দেয়ার অভিযোগ।
আড়াইহাজারের পুরিন্দাতে ৪ বছরের শিশুকে সহ গৃহবধূ নি/খোঁজ, থানায় অভিযোগ
কিশোরগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন 
পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিলে বৃষ্টিতে হাজারো মানুষের ঢল।
টেকনাফে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ ‘জুলাই অভ্যুত্থান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ঐতিহাসিক দলিল’ — অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী
জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে নাগেশ্বরীতে বিএনপির বিজয় র‌্যালি ও গণসমাবেশ

You cannot copy content of this page