১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সিঁদুর খেলায় মেতে উঠেছে সারাদেশ,বিদায় নিলেন দেবী দুর্গা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা এিশাল উপজেলা প্রতিনিধি>>> আজ রবিবার বিকেলে দেশের বিভিন্ন পূজামণ্ডপে হিন্দু ধর্মের নারীরা সিঁদুর খেলার মাধ্যমে দেবী দুর্গাকে বিদায় জানালেন।শারদীয় দুর্গাপূজার অন্যতম এই পর্বটি পালিত হয় বিজয়া দশমীর দিনে, যখন দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে কৈলাস পর্বতে ফিরে যান।দুপুরের পর থেকেই পূজামণ্ডপগুলোতে শুরু হয় সিঁদুর খেলা।নারী ভক্তরা একে অপরের কপালে ও গালে সিঁদুর ছোঁয়ান,প্রিয়জনদের রাঙিয়ে দেন লাল সিঁদুরে।কেউ কেউ আবার আলতো স্পর্শে প্রিয় মানুষকে সিঁদুরে রাঙিয়ে তোলেন, যা প্রতীকীভাবে শক্তি,শুভ্রতা এবং নারীর শক্তিমত্তাকে উদযাপন করে।যদিও পূজার আনন্দে মেতে ছিল পুরো দেশ, বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গেই ভক্তদের মনে নেমে আসে বিষাদের ছায়া।দেবী দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে আবেগঘন পরিবেশে ভক্তদের চোখে ছিল জল।সিঁদুর খেলার উৎসব শেষে দেবীকে বিসর্জনের জন্য নদী কিংবা জলাশয়ে নিয়ে যাওয়া হয়,যা পূজার শেষ পর্ব হিসেবে পরিচিত।ঢাকের আওয়াজ,শঙ্খধ্বনি আর উলুধ্বনির মাঝে দেবীকে বিদায় জানায় ভক্তরা।ত্রিশাল উপজেলার পূজামণ্ডপগুলোতেও সিঁদুর খেলায় মেতে ওঠেন নারী ভক্তরা।দুর্গা বিসর্জনকে ঘিরে সারাদেশের পূজামণ্ডপগুলোতে ছিল ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি আনসার ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করে,যাতে বিসর্জনের সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।দেবী দুর্গার বিদায়ের মধ্য দিয়ে এবারও সমাপ্তি ঘটলো শারদীয় দুর্গাপূজার।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page