১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে, ফেসবুকে সাংবাদিককে হুমকি; অপপ্রচারকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে একজন সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টকে কেন্দ্র করে ফেসবুকে তাঁর নাম ও ছবি বিকৃত করে অপপ্রচার চালানো এবং জীবনের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন বাদী হয়ে চাটখিল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কামরুল ইসলাম কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, গত ১৮ জুলাই তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি সচেতনতামূলক পোস্ট দেন, যেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নাম-পরিচয় উল্লেখ ছিল না। কিন্তু উক্ত পোস্ট দেওয়ার পরপরই উপজেলার নয়নপুরের মো: সুমন, মোহন (প্রকাশ ঠোঁট কাটা মোহন), এবং মহিন তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক কাননের নাম ও ছবি বিকৃত করে পোস্ট দেয় এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি প্রদান করে।অভিযোগে আরও বলা হয়, সুমন ও মোহন তারা এলাকায় নিজেদের যুবদল পরিচয় দিয়ে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ভাঙিয়ে সাধারণ মানুষকে জিম্মি ও এতিমের জমি দখলের মতো নানা অপকর্ম চালানোর অভিযোগ রয়েছে ।এদের মধ্যে মহিন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ‘ভাগিনা বাহিনীর’ অন্যতম সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত ছিল এবং সে মাদক ব্যবসার সাথে যুক্ত (বর্তমানে পলাতক)। এ ছাড়া হাফিজুর রহমান শাওন আসামিদের অবমাননাকর ফেসবুক পোস্টগুলো বিভিন্ন গ্রুপ ও নিজ ওয়ালে শেয়ার দিয়ে কুৎসা রটাতে সহায়তা করে।সাংবাদিক কানন জানান, আসামিদের এসব কর্মকাণ্ডের ফলে তাঁর দুই যুগেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে অর্জিত সুনাম চরমভাবে ক্ষুণ্ণ হচ্ছে এবং তিনি সামাজিক ও সামাজিকভাবে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ ঘটনায় জড়িত অপরাধী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তার নিশ্চায়তা পেতে চাটখিল থানার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী এই সাংবাদিক।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মুন্নাফ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হবে এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page