জেমস রানা বিশ্বাস সাভার উপজেলা প্রতিনিধি,ঢাকা>>> সাভার জাহাঙ্গীরনগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা পরিষদ ২০২৪-২৭ মেয়াদের ত্রি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মো. মাহফুজুর রহমান।মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে গণমাধ্যমের হাতে আসে নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্তদের তালিকা।সভাপতি ড. আলী আহমেদ হাওলাদার, কমিটির সদস্য প্রফেসর ড. নুরুন্নাহার ও প্রফেসর ড. মো. খবির উদ্দিন স্বাক্ষরিত বৈধ প্রার্থীদের তালিকায় তাকে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়।আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) একক প্রার্থী হিসেবে নির্বাচিত সভাপতির পদ ব্যতীত অন্যান্য পদে সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহণের মাধ্যমে সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হবে।এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে প্রফেসর ড. মো. আরজু মিয়া ও ড. মো. সুজা উদ্দীন,কোষাধ্যক্ষ পদে মো. মমতাজুর রহমান ও মো. সোহেল রানা প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়াও পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. তৌহিদ হোসেন,মো. আব্দুল করিম, মো. শাহনেওয়াজ কবির শুভ্র,মো. শামসুল হক, মো. রফিকুজ্জামান, আব্দুল্লাহ আল-আমিন, মো. আব্দুর রউফ, মো. আব্দুস সালাম, এস.এ.এম নুরুল আমিন, নাসির মোহাম্মদ চৌধুরী, তাপস কুমার ভৌমিক ও আ.ই.খাঁ মো. মাসুদ রানা।


মন্তব্য