১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাভার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> সাভার আশুলিয়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে জেনারেশন নেক্সট লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকেই নবীনগর-চন্দ্রা মহাসড়ক ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের বাইপাইল ত্রিমোড় এলাকায় অবস্থান নিয়ে অবরোধ ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।এর আগে সকাল ৮টার দিকে আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে একত্রিত হয়ে মিছিল নিয়ে বাইপাইলে আসে শ্রমিকরা।ঘটনাস্থলে সেনাবাহিনীর পাশাপাশি শিল্প পুলিশ ও জেলা পুলিশ রয়েছে।তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরানোর চেষ্টা করলেও বিক্ষুব্ধ শ্রমিকরা বেতন পরিশোধ না করা পর্যন্ত সড়ক থেকে সরবে না বলে জানিয়েছে।এদিকে সকালবেলা সড়ক অবরোধের কারণে অফিসগামী ও স্কুলগামী লোকজনসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।সড়কে গাড়ির প্রচণ্ড চাপ থাকায় এরই মধ্যে সড়কটির তিন পাশে দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন,গত তিন মাস থেকে কোনো বেতন বোনাস দেওয়া হয়নি।তার ওপর বেতন না দিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে রেখেছে কর্তৃপক্ষ। শ্রমিকদের প্রায় ৫২ কোটি টাকা বেতন বকেয়া রয়েছে জানিয়ে অবিলম্বে তা পরিশোধ করার দাবি জানান।নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক শ্রমিক জানায়,বকেয়া বেতন পরিশোধের দাবিতে আমরা মালিকপক্ষের সঙ্গে বিভিন্ন সময় কথা বললে তারা আমাদের নানা অজুহাতে ঘুরাতে থাকে।তিন মাস অতিবাহিত হলেও বেশির ভাগ শ্রমিক বেতন বোনাস পায়নি।এ ছাড়া কারখানার স্টাফদেরও চার থেকে পাঁচ মাসের বেতন বকেয়া আছে।শ্রমিকরা আরো জানায়,গত তিন মাস ধরে পরিবার নিয়ে খুব কষ্টে দিন কাটাচ্ছি।বাসা ভাড়া ও দোকান বাকি থাকায় অনেকটাই না খেয়ে দিন পার করছি। কোথাও চাকরি নিতে পারছি না।এক মাসের বেতন বোনাস পরিশোধ না করেই গত মাসের আগে কারখানা বন্ধ ঘোষণা করে।গত মাসে বিজিএমইএ ও শ্রম মন্ত্রণালয় আমাদের আশ্বাস দিয়েছে।কিন্তু তিন মাসের বেতন এখনো পরিশোধ করেনি।তাই বাধ্য হয়ে মহাসড়কে এসেছি।বেতন পরিশোধ করা না হলে অবরোধ চলবে।এ ব্যাপারে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি।জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা কেউ দুই মাস কেউ আরো বেশি মাসের বেতন পায়নি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে।দ্রুতই শ্রমিকদের সমস্যা সমাধান করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page