১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়া-লোহাগাড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাংসদ নদভী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকরেন, চট্টগ্রাম-১৫(সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী এমপি।২০ অক্টোবর (শুক্রবার) সাতকানিয়া উপজেলা ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি । সাতকানিয়া উপজেলায় থানা সংলগ্ন কেন্দ্রীয় পূজামন্ডপ পরিদর্শন করেন এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী,সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরফাত সিদ্দিকী,সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত,নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, এওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মানিক, সাতকানিয়া পৌরসভা আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক রুবেল,সাতকানিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক হারেজ মুহাম্মদ এর সঞ্চালনায়ে পৌরসভা যুবলীগের সভাপতি মোহাম্মদ আনিস, পৌরসভা কাউন্সিলর মোহাম্মদ আরফাত,আব্দুল হালিম সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এই সময় চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও সাংসদের একান্ত সচিব এরফানুল করিম জানান, মাননীয় এমপি মহোদয় সন্ধ্যায় থেকে সাতকানিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সন্ধ্যায় লোহাগাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদ শুভেচ্ছা বিনিময় করেছেন। পরিদর্শনকালে উপজেলার পদুয়া ইউনিয়নের বাসুদেব মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা মন্দির উন্নয়নের জন্য বরাদ্দের কথা বলার সাথে সাথেই গভীর নলকূপসহ বিভিন্ন বরাদ্দের ঘোষণা করেন এমপি মহোদয়।মন্দিরে উপস্থিত দর্শনার্থীদের উদ্দেশ্যে স্থানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী বলেন,আমি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয়া শুভেচ্ছা ও প্রীতি জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিলো একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠার। জাতির পিতার স্বপ্নগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে সব ধর্মের মানুষ এখন ঐক্যবদ্ধ। অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে, নির্বিঘ্নে, নিশ্চিন্তে উৎসবমুখর পরিবেশে ধর্ম পালন করবে। উপজেলা প্রশাসন ও লোহাগাড়া থানা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এসময় মন্দির কমিটির অনুরোধে ফটোসেশনে অংশ নেন তিনি।পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)শরীফ উল্যাহ, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) রাশেদুল ইসলাম, লোহাগাড়া সদর চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান এস এম ইউনুচ,পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক,আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন, কলাউজান ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, চরম্বা ইউপি চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন,উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রীনিবাস দাশ সাগর, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাঃ রিটন দাশ, সাধারণ সম্পাদক প্রভাষক বাবুলু শংকর নাথসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page