১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়া থানা পুলিশের অভিযানে ১২০০ পিস ইয়াবা ট্যাবলেট (মাদকদ্রব্য) সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় ভিন্ন ভিন্ন এলাকায় আলাদা আলাদা অভিযান পরিচালনা করে  ১২০০ পিচ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করে আসামীকে  আইনে সোপর্দ করেছে।২২ সেপ্টেম্বর’২৩ ইং রবিবার সাতকানিয়া থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাতকানিয়া সার্কেল জনাব মোঃ শিবলী নোমান, অতিরিক্ত পুলিশ সুপার, সাতকানিয়া সার্কেল মহোদয়ের দিক নির্দেশনায় ও জনাব মোহাম্মদ ইয়াসির আরাফাত অফিসার ইনচার্জ, সাতকানিয়া থানা, চট্টগ্রাম এর তদারকী ও নেতৃত্বে সাতকানিয়া থানায় কর্মরত এসআই ভক্ত চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ রাত্রিকালীন মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করা কালিন সময় সাতকানিয়া থানাধীন কেওচিয়া ইউপিস্থ জনার কেওচিয়া খুনি বটতল সাকিনে জনার কেওচিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের উপর হইতে গোপন সংবাদের ভিত্তিতে আসামী ১. শিউলী বেগম(২৮), পিতা-মৃত হাবিবুর রহমান, স্বামী- শামছুল আলম @আলম @শামছু, মাতা-আছিয়া আকতার, স্থায়ী: গ্রাম- নয়া চর (নামার বাড়ী), ওয়ার্ড নং- ০৩, আদিয়াবাদ ইউপি, থানা- রায়পুরা, জেলা -নরসিংদী, বর্তমান: গ্রাম- বালিয়া (জবান মেম্বারের বাড়ি) , থানা- ফুলপুর, জেলা –ময়মনসিংহ এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দকৃত-১২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ২২ সেপ্টেম্বর, ২০২৩, রাত ০১.৩০ ঘটিকায় গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে সাতকানিয়া থানার মামলা নং-২২, তাং-২২/০৯/২০২৩ইং ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬(১) এর সারনীর ১০(ক) রুজু করা হয়।সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াসির আরাফাত জানান, সাতকানিয়া থানা পুলিশ গত ২৪ ঘন্টায় উপজেলার বিভিন্ন এলাকায় সুনিদ্দৃষ্ঠ সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া জিআর-সিআর মামলার বিভিন্ন অপরাধে সাজা ও পরোয়ানাভূক্ত ০৬ জন আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে আইনে সোপর্দ করেছে। যেখানে সাজাভূক্ত পলাতক আসামী ও পরোয়ানাভূক্ত আসামীও ছিল। সাতকানিয়া থানার আইন শৃংখলা স্বাভাবিক রাখার স্বার্থে সাতকানিয়া থানা পুলিশ অপরাধ দমনে দিনরাত সজাগ থেকে তৎপর থাকবে। কোন অপরাধীকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবেনা বলেও জানান ওসি ইয়াসির আরাফাত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page