২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার জবির অর্থনীতি অ্যালামনাই এসোসিয়েশনের শিক্ষা ও পাঠ্যক্রম সম্পাদক নির্বাচিত ড. শাহজাহান মজুমদার চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের উদ্যোগে সাংবাদিকদের মিলনমেলা ও সদস্য সনদ বিতরণ লালদীঘিতে বাঘা শরিফের দাপট ১১৭তম আসরেও সেরা। সাতকানিয়ার পরিবেশ রক্ষায় এমপি জসিম উদ্দীনের ৫ দফা ঘোষণা নোয়াখালীর চাটখিলে উপজেলা বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত সখিপুরে কৃষকদের সার, বীজ ও খামারীদের মাঝে কৃষি উপকরণ বিতরণ চট্টগ্রামে জব্বারের বলিখেলা ও বৈশাখী মেলা হরেক রকম পণ্যের বিপুল সমাহার র‌্যাবের জালে মহেশখালীর ত্রাস ফজইল্যা ডাকাত
আন্তর্জাতিক:
লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু
     
             

সাতকানিয়ার শীর্ষ সন্ত্রাসী খোরশেদ র‍্যাবের জালে জব্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতাসহ ১৫ মামলার পলাতক আসামী খোরশেদ আলম প্রকাশঃ খুইশ্যা র‌্যাবের জালে আঁটকে পটিয়া থেকে গ্রেফতার হয়েছে।১৮ মার্চ’২৪ ইং সোমবার র‌্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক একটি টীম সাতকানিয়ার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার পলাতক আসামী খোরশেদ আলম প্রকাশ খুইশ্যাকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে।চট্টগ্রামের র‌্যাব-৭ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার মামলা নং-১২ (১২)২৩, ধারা-৩৪১/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬(২)/ ৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় পলাতক আসামি খোরশেদ আলম চট্টগ্রামের পটিয়া থানাধীন রশিদাবাদ এলাকায় অবস্থান করছে মর্মে গোপন সংবাদে জানতে পেরে উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল ১৮ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি খোরশেদ আলম (৪৪), পিতা-মৃত আমিনুর রশিদ, সাং-ছোট ঢেমশা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির খোরশেদ আলম এর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতাসহ সর্বমোট ১৫টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবের দায়িত্বশীল সূত্র।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page