আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতাসহ ১৫ মামলার পলাতক আসামী খোরশেদ আলম প্রকাশঃ খুইশ্যা র্যাবের জালে আঁটকে পটিয়া থেকে গ্রেফতার হয়েছে।১৮ মার্চ’২৪ ইং সোমবার র্যাব-৭ চট্টগ্রামের আভিযানিক একটি টীম সাতকানিয়ার শীর্ষ সন্ত্রাসী ১৫ মামলার পলাতক আসামী খোরশেদ আলম প্রকাশ খুইশ্যাকে চট্টগ্রামের পটিয়া থেকে গ্রেফতার করেছে।চট্টগ্রামের র্যাব-৭ সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার মামলা নং-১২ (১২)২৩, ধারা-৩৪১/ ৩২৩/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৫০৬(২)/ ৩৪ পেনাল কোড ১৮৬০ এর এজাহার নামীয় পলাতক আসামি খোরশেদ আলম চট্টগ্রামের পটিয়া থানাধীন রশিদাবাদ এলাকায় অবস্থান করছে মর্মে গোপন সংবাদে জানতে পেরে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ১৮ মার্চ ২০২৪ইং তারিখ আনুমানিক ১৭২০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি খোরশেদ আলম (৪৪), পিতা-মৃত আমিনুর রশিদ, সাং-ছোট ঢেমশা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত মামলার এজাহার নামীয় পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
উল্লেখ্য যে, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামির খোরশেদ আলম এর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হত্যা, হত্যাচেষ্টা, চুরি এবং নাশকতাসহ সর্বমোট ১৫টি মামলার তথ্য পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাবের দায়িত্বশীল সূত্র।