২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্যার না ডাকায় হয়রানির অভিযোগ স্যার না বলায় 'তুমি' সম্বোধন, থানায় তলব ও বিলম্বে নোটিশ পাওয়ার অভিযোগে তোলপাড়; ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেবের বিরুদ্ধে এক নাগরিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, মুঠোফোনে ‘তুমি’ সম্বোধন এবং নির্ধারিত স্থান ও সময়ের বাইরে থানায় ডেকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। জনকল্যাণ আদর্শ উচ্চ বিদ্যালয়-সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত পরিচালনা করতে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়।

অভিযোগকারী মোহাম্মদ পারভেজের দাবি, তদন্তের সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে তাঁকে অপ্রয়োজনীয়ভাবে ভোগান্তিতে ফেলা হয়েছে। তবে অভিযুক্ত কর্মকর্তা এই অভিযোগগুলোকে ‘অসত্য’ বলে দাবি করেছেন।

অভিযোগকারীর দাবি, তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগের সময় তাঁকে ‘তুমি’ বলে সম্বোধন করা হয়। কথোপকথনের একপর্যায়ে তিনি সম্মানসূচকভাবে ‘বড় ভাই’ সম্বোধন করলে আশীষ বরণ দেব প্রতিবাদ করে বলেন, “বড় ভাই কেন বলছো, আমি তোমার ভাই নাকি? নাগরিক থেকে আমাকে স্যার ডাকতে হবে।

বিলম্বিত নোটিশ: অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, ১০ আগস্ট ২০২৬ তারিখের একটি নোটিশে ১৩ আগস্ট হাজির হতে বলা হলেও তাঁকে তা জানানো হয় নির্ধারিত তারিখ পার হওয়ার তিন দিন পর, অর্থাৎ ১৬ আগস্ট সকালে। এ ক্ষেত্রে নোটিশের ডিসপ্যাচ রেজিস্টার ও গ্রহণের প্রমাণ যাচাইয়ের দাবি জানানো হয়েছে। নির্ধারিত অফিসিয়াল স্থানে না ডেকে ১৬ আগস্ট মোহাম্মদ পারভেজকে সাতকানিয়া থানায় তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করতে বলা হয়। পরে অবশ্য তাঁকে উপজেলা অফিসে গিয়ে লিখিত আবেদন জমা দিতে বলা হয়।আমি আজকে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর উপপরিচালক বারবার তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব প্রতিবেদকে বলেন,সাবেক ইউএনও মহোদয় আমাকে তদন্ত রিপোর্টের জন্য নির্দেশ দিলে আমি দুই পক্ষের সাথে কথা বলে তদন্তপূর্বক রিপোর্ট দিয়েছি। সেই সাথে বাদীর অভিযোগ অনুযায়ী স্কুলের শিক্ষক সেলিম রেজাকে আমরা কঠোরভাবে সতর্ক করেছি। আর বাদী ফোনে আমাকে বারবার ‘ভাই’ সম্বোধন করায় আমি জানতে চেয়েছি যে তিনি কেন বারবার ভাই ডাকছেন। আমার তদন্তের রিপোর্টে যদি বাদীপক্ষ নারাজ থাকে, তবে তা অবশ্যই তদন্ত রিপোর্ট দেখে আপিল করতে পারবে। আমার বিরুদ্ধে দেওয়া তাঁর অভিযোগ একেবারেই অসত্য।

একজন সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নাগরিকদের নির্দিষ্টভাবে ‘স্যার’ সম্বোধন করা কি বাধ্যতামূলক-এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। অভিযোগকারীর বক্তব্য, তিনি কোনো কর্মকর্তাকে অসম্মান করতে চাননি, বরং পেশাগত ও পারস্পরিক সৌজন্যমূলক আচরণ প্রত্যাশা করেছিলেন।

উপ-পরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, চট্টগ্রাম অঞ্চল, চট্টগ্রাম মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি চাকরি আইন এবং সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা অনুযায়ী, সেবাগ্রহীতা নাগরিকদের সঙ্গে পেশাদারিত্ব, শিষ্টাচার ও সর্বোচ্চ সৌজন্যমূলক আচরণ করা প্রতিটি কর্মকর্তার মূল দায়িত্ব। সাতকানিয়ার ঘটনাটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কোনো কর্মকর্তার পক্ষ থেকে নাগরিককে ‘তুমি’ সম্বোধন করা কিংবা সেবা নিতে গিয়ে অসৌজন্যমূলক পরিস্থিতির সৃষ্টি করা সম্পূর্ণ অনভিপ্রেত ও চাকরি বিধিমালার পরিপন্থী।

এছাড়া নির্ধারিত সময়ের তিন দিন পর নোটিশ দেওয়া এবং কার্যালয়ের পরিবর্তে থানায় ডেকে পাঠানোর বিষয়ে কোনো যৌক্তিক বা দাপ্তরিক আইনি ভিত্তি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে এবং তদন্তে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রচলিত প্রশাসনিক বিধি মোতাবেক যথাযথ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page