১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে বিভিন্ন বেআইনী অপরাধে ৪ টি মামলা প্রদান করে ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং পাশাপাশি প্রায় সকল ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারের আইন ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়েছে।১৮ সেপ্টেম্বর’২৩ ইং সোমবার দুপুর ১২.০০ টার সময় উপজেলার সাতকানিয়া পৌরসভার ডলুব্রীজ সংলগ্ন কোর্ট রোড এলাকায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যের অস্বাভাবিক দাম, মূল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের মোড়ক যাঁছাই, কৃত্রিম মোড়ক/প্লাস্টিকের মোড়ক ব্যবহার করার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর সুনির্দিষ্ট ধারায় জসিম এন্ড ব্রাদার্স কে ৫,০০০ টাকা, মেসার্স আমানত ট্রেডার্স কে ৫,০০০ টাকা, নুরুল ইসলাম কে ৩,০০০ টাকা এবং ইবনে আমিন কে ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোট ০৪ টি মামলায় সর্বমোট ১৮,০০০ (আঠারো হাজার) টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উক্ত অভিযানে পাট ইন্সপেক্টর জনাব বাবুল চন্দ্র দাশ সহ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। অভিযানে ব্যবসায়ীদেরকে কৃত্রিম ও প্লাস্টিকের মোড়ক ব্যবহার না করার জন্য সতর্ক করে দেওয়া হয়।উপজেলা নির্বাহি কর্মকর্তা মিল্টন বিশ্বাষ জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page