১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> ‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপিত হয়েছে।শনিবার (১ আগস্ট)এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।১ থেকে ৭ আগস্ট পর্যন্ত উদযাপিত এই কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালী বের করা হয়। র‍্যালীটি হাসপাতালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মিলনায়তনে এসে শেষ হয়।র‍্যালী পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অমিত দে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরও) ডা. মোহাম্মদ সাদত ইসলাম মিরাজ।আলোচনা সভায় বক্তাগণ মাতৃদুগ্ধ পানের নানাবিধ পুষ্টিগুণ ও উপকারিতা তুলে ধরে বলেন, সুস্থ ও সবল ভবিষ্যৎ প্রজন্ম গঠনে মায়েদের সচেতনতার বিকল্প নেই। তারা নবজাতকের জন্মের পরপরই শাল দুধ খাওয়ানো এবং শিশুর বয়স প্রথম ছয় মাস পূর্ণ হওয়া পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর ওপর বিশেষ জোর দেন।অনুষ্ঠানে বক্তারা আরও উল্লেখ করেন, বুকের দুধ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মায়ের সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সামাজিকভাবে মাতৃদুগ্ধ পানের পরিবেশ তৈরিতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অত্র আয়োজনে হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page