আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দুর্গতদের হাতে এই সহায়তা তুলে দেন।ত্রাণ বিতরণকালে এমপি শাহজাহান চৌধুরী বলেন,বন্যার্ত মানুষের কষ্ট লাঘবে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ কার্যক্রম চলমান রয়েছে। তবে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের স্ব স্ব অবস্থান থেকে অসহায় মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শাহাদাত হোসেন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ।উল্লেখ্য, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতকানিয়ার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবনে যে বিপর্যয় নেমে এসেছে, তা মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।


মন্তব্য