১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের দীর্ঘক্ষণ রোদে বসিয়ে রেখে সহায়তা বিতরণের অভিযোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঘর ও গৃহস্থালি সামগ্রী বিতরণের একটি মানবিক আয়োজনে তীব্র গরমে উপকারভোগীদের খোলা মাঠে রোদে বসিয়ে রাখার অভিযোগ উঠেছে। অথচ একই অনুষ্ঠানে অতিথি ও আয়োজকদের জন্য ছিল সামিয়ানার নিচে ছায়ার সুব্যবস্থা।স্থানীয় সূত্র জানায়, ঘর ও প্রয়োজনীয় গৃহস্থালি সামগ্রী পাওয়ার আশায় সকাল থেকেই দূরদূরান্ত থেকে আসা ক্ষতিগ্রস্ত মানুষজনকে মাঠের নির্দিষ্ট খোলা স্থানে বসানো হয়। তবে তীব্র রোদ থেকে রক্ষায় তাদের জন্য কোনো সামিয়ানা বা ছায়ার ব্যবস্থা ছিল না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতা বাড়লে নারী ও বয়স্ক উপকারভোগীরা চরম দুর্ভোগে পড়েন। অন্যদিকে, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আয়োজকরা আরামদায়কভাবে সামিয়ানার নিচে বসেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।মানবিক সহায়তার এমন অনুষ্ঠানে সুবিধাভোগীদের অবহেলার বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন বলেন, “পুরো জায়গায় সামিয়ানার ব্যবস্থা করা গেলে আসলেই ভালো হতো। পরেরবার বিষয়টি নজরে রাখব। উল্লেখ্য, ফাউন্ডেশনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নতুন ঘর নির্মাণের সামগ্রীসহ খাট, বেডিং, মশারি ও রান্নার সরঞ্জামাদি প্রদান করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page