১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় ফ্যানের সাথে ঝুলছিল প্রবাসীর স্ত্রীর মরদেহ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বসতঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে জান্নাতুল ফেরদৌস নয়ন (২২) নামের এক প্রবাসীর স্ত্রী আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মুন্সী মাঝির পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত নয়ন ওই এলাকার সৌদি প্রবাসী মনোয়ার হোসেনের স্ত্রী। তিনি এক বছর বয়সী একটি কন্যাসন্তানের জননী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালে শাশুড়ির সাথে একসাথেই সকালের নাস্তা করেন নয়ন। এরপর সকাল ১০টার দিকে তার শাশুড়ি বাড়ির পাশের একটি ক্ষেতে সবজি তুলতে যান। এর কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে শাশুড়িকে জানান যে, তার এক বছর বয়সী নাতি ঘরে ভীষণ কান্নাকাটি করছে। খবর পেয়ে শাশুড়ি দ্রুত ঘরে ছুটে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ দেখতে পান। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুত্রবধূকে সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন।স্থানীয় ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে ঠিক কী কারণে ওই গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো জানা যায়নি।এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত সাতকানিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, আত্মহত্যার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি ও মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। একই সাথে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page