১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় ত্রাণ আত্মসাৎ ও বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক ।।  চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নে সরকারি ত্রাণ সহায়তার চাল আত্মসাৎ এবং সাতকানিয়া থানা কৃষক দলের সহ-সভাপতি জাকারিয়া মেম্বারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।মঙ্গলবার (১৪ জুলাই) আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতারা দাবি করেন, একটি চিহ্নিত মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে বিএনপি’র সুনাম ক্ষুণ্ণ করতে এবং এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এই নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১১ জুলাই সরকারি গুদাম থেকে সোনাকানিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জসীম উদ্দিনের নির্দেশে ত্রাণ হিসেবে বিতরণের জন্য এক টন চাল উত্তোলন করা হয়। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকারিয়া এই চাল গ্রহণ করেন এবং নিজস্ব অর্থায়নে তা গারাঙ্গিয়ার হাতিয়ারপুল এলাকায় নিয়ে আসেন। ওই চাল প্যাকেটজাত করে বিতরণের প্রস্তুতি চলছিল। ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাস্টার দেলোয়ার হোসেন স্কুলের কাজে ব্যস্ত থাকায় তার ওয়ার্ডের বরাদ্দের চাল স্থানীয় মনু খলিফার দোকানে নিরাপদ আশ্রয়ে রাখার অনুরোধ করেন।সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, গত ১২ জুলাই ইউপি সদস্য মহিউদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এবং জামায়াত সংশ্লিষ্ট ব্যক্তিরা মিলে মনু খলিফার দোকানের তালা ভেঙে অবৈধভাবে চাল লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর মহিউদ্দিন মেম্বার এবং জাহেদুল ইসলাম নামে এক ব্যক্তি ফেসবুক লাইভে এসে বিএনপি’র বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে দাবি করেন যে, তারা ‘বিএনপি কর্মীর হাত থেকে’ চাল উদ্ধার করেছেন।বক্তারা আরও জানান, মহিউদ্দিন মেম্বার দোকানদার মনু খলিফাকে জিম্মি করে এবং ভয়ভীতি দেখিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মিথ্যা অভিযোগ করতে বাধ্য করেন। এমনকি তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হয়েছে বলেও সম্মেলনে দাবি করা হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মহিউদ্দিন মেম্বারের এই কর্মকাণ্ডকে ‘ত্রাস সৃষ্টির অপচেষ্টা’ হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান। তারা বলেন, “মহিউদ্দিন মেম্বার রাজনৈতিক ফায়দা লোটার জন্য সরকারি চাল নিজের হেফাজতে নিয়ে বিএনপি’র ভাবমূর্তি নষ্ট করছেন। আমরা এই মিথ্যা ফেসবুক লাইভ এবং অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং অনতিবিলম্বে ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।সংবাদ সম্মেলনে সোনাকানিয়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page