১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

সাতকানিয়ায় ছাত্রদল নেতা নির্যাতিত: ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ  সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রদল নেতা আবদুল করিমকে অপহরণ, অমানুষিক নির্যাতন এবং অস্ত্রের মুখে জোরপূর্বক মিথ্যা জবানবন্দি আদায়ের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাতকানিয়া। এই ঘটনার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে শনিবার বিকেলে উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া ছাত্রদলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী আবদুল করিমকে তুলে নিয়ে যায়। অভিযোগ উঠেছে, অজ্ঞাত স্থানে আটকে রেখে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং অস্ত্রের মুখে ভয় দেখিয়ে একটি বানোয়াট ভিডিও ধারণ করা হয়, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।শনিবার (২৮ মার্চ) বিকেলে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সাতকানিয়া থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ উদ্দিন।সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে ছাত্রদল নেতার সম্মানহানি করতে পরিকল্পিতভাবে এই নাটক সাজানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, জেলা যুবদল নেতা মো. শফি, ইফতেখার রাজিব, এস এম জাহেদ, মো. আব্দুল জলিলসহ উপজেলা ও পৌরসভা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page