১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সাতকানিয়ায় কৃষিতে সরকারি প্রণোদনা কার্যক্রম শুরু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> চট্টগ্রামের সাতকানিয়ায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার, উচ্চফলনশীল বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই প্রণোদনা প্রদান করা হয়।সোমবার (২৯ জুন) সাতকানিয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান। এতে সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান।অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব। কৃষকদের উৎপাদন খরচ কমাতে এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রণোদনা কৃষকদের কৃষি কাজে আরও আগ্রহী করে তুলবে এবং সামগ্রিক উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা কৃষক দলের সভাপতি হাফেজ আহমেদ, সাধারণ সম্পাদক আহমদ সফি, যুগ্ম সম্পাদক মোরশেদুল আলম, উপজেলা কৃষক দল নেতা আব্দুর রহিম, সৈয়দ মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান এবং কাঞ্চনা ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ স্থানীয় কৃষক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা হিসেবে তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও উন্নত জাতের বীজ বিতরণ করা হয়েছে, যা রবি মৌসুমের ফসল উৎপাদনে কৃষকদের বাড়তি সুবিধা প্রদান করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page