২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ায় কৃষিজমি ও পাহাড় কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধ ইটভাটার জন্য পাহাড় ও কৃষিজমি কাটার সময় ৩ জন মাটিখেকোকে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় মাটি কাটার একটি এসকেভেটর (বকু) এবং একটি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।শুক্রবার (৫ জিন) রাতে সাতকানিয়া থানা সার্কেল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর যৌথ নেতৃত্বে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং এলাকাবাসীর সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কেবি৩ নামক একটি অবৈধ ইটভাটার মালিক শাহ আলম কোম্পানির নেতৃত্বে দীর্ঘদিন ধরে দিন-রাত সমানতালে ফসলি জমি ও সরকারি পাহাড় কেটে মাটি লুট করা হচ্ছিল। এতে ওই এলাকার পরিবেশ ও কৃষিখাত মারাত্মক হুমকির মুখে পড়ে। প্রশাসনকে বারবার জানিয়েও দীর্ঘ দিন কোনো স্থায়ী প্রতিকার না পেয়ে গতকাল রাতে ক্ষুব্ধ এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে মাটি কাটার স্থান ঘেরাও করে। তারা মাটি কাটার সরঞ্জামসহ তিনজনকে হাতেনাতে আটকে রেখে প্রশাসনকে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং আসামিদের গ্রেফতার করে।

অভিযানে নেতৃত্বদানকারী সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান জানান,আমরা এই চক্রটিকে ধরার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছিলাম। কিন্তু আমাদের আসার খবর পেয়ে প্রতিবারই তারা পালিয়ে যেত। এবার এলাকাবাসীর সাহসী ও তাৎক্ষণিক সহযোগিতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইটভাটার ম্যানেজারকে ৩ মাস এবং গাড়ি চালককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মাটি কাটায় ব্যবহৃত এসকেভেটর ও ডাম্পার জব্দ করা হয়েছে।পাহাড় ও কৃষিজমি রক্ষায় মাটিখেকোদের বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

ঘটনার বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন,পাহাড় এবং কৃষিজমি আমাদের জাতীয় সম্পদ ও পরিবেশের মূল ভিত্তি। আইন অমান্য করে যারা ব্যক্তিস্বার্থে এসব ধ্বংস করছে, তারা সমাজের শত্রু। পুলিশ ও প্রশাসন পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গতকালকের ঘটনায় এলাকাবাসীর এই সচেতনতা ও প্রতিরোধ অত্যন্ত প্রশংসনীয়। আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের এই যৌথ প্রয়াস একটি মাইলফলক। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সাতকানিয়ার বুকে কোনো অবৈধ ইটভাটা বা সিন্ডিকেটকে পাহাড় ও ফসলি জমি গ্রাস করতে দেওয়া হবে না। এই চক্রের মূল হোতাসহ পর্দার আড়ালের অপরাধীদের বিরুদ্ধেও নিয়মিত মামলা রুজু করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করে জানিয়েছেন, এভাবে সরকারি পাহাড় এবং ফসলি জমি কেটে নিয়ে গেলে অঞ্চলের কৃষি উৎপাদন ব্যবস্থা ভেঙে পড়বে এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি হবে। তারা এই অভিযান নিয়মিত সচল রাখার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page