আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।
ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে ও মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয়ের ওপর সরকারি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রি করার অপরাধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট মাছ বাজারে এক অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।শনিবার (১০ অক্টোবর) পরিচালিত এই মোবাইল কোর্টে ১১ কেজি (১৪ পিস) ইলিশ মাছ জব্দ করার পাশাপাশি দুই ইলিশ বিক্রেতাকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো উপজেলার ৫টি স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব রাজীব দাশ পুরকায়স্থের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান পরিচালনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার বলেন:জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় এবং মা ইলিশের প্রজনন মৌসুম নির্বিঘ্ন করতে সরকার ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। দেশীয় মৎস্য সম্পদের টেকসই বৃদ্ধি ও জনস্বার্থে সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসন কোনো ধরনের ছাড় দেবে না। আমাদের এই তদারকি ও কঠোর অভিযান পুরো প্রজনন মৌসুম জুড়েই অব্যাহত থাকবে।”অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব তানবীর আহসান, সাতকানিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’ অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়। মৎস্য অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল মৎস্যজীবী ও ব্যবসায়ীদের প্রজনন মৌসুমে ইলিশ আহরণ ও বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।





মন্তব্য