২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নতুন মৌসুমে মোহামেডানের হাল ধরছেন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ রাষ্ট্রপতির ক্ষমতা কি বাড়বে? জুলাই সনদের আলোকে সাংবিধানিক সংস্কারের সম্ভাবনা কান উৎসবে ঐশ্বরিয়ার নতুন অদেখা ছবি ভাইরাল, ফ্যাশনে আজও অপ্রতিদ্বন্দ্বী অভিনেত্রী ম্যাকাই টেস্টে চার পেসার খেলানো নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় বাংলাদেশ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল
আন্তর্জাতিক:
ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি
     
             

সাতকানিয়াতে টপসয়েল কাটায় দুইজনের কারাদণ্ড, ৮ এক্সেভেটর-১৬ ডাম্পার বিকল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার দায়ে দুই ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটায় ব্যবহৃত ৮টি এক্সেভেটর ও ১৬টি ডাম্পার ট্রাক বিকল করে দেয়া হয়।সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার নলুয়া নয়াখাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান এবং সেনাবাহিনী।দণ্ডপ্রাপ্তরা হলেন— চন্দনাইশ উপজেলার বাগিচারহাট এলাকার আবুল হোসেনের ছেলে শাহাদাত হোসেন হৃদয় (২২) এবং একই উপজেলার গাছবাড়িয়া পালপাড়া এলাকার মুকুন্দ দাসের ছেলে তপন দাস (৪৫)।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান জানান, অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে নলুয়া এলাকায় সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে দু’জনকে আটক করে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অবৈধ মাটিকাটা রোধে ব্যবহৃত এক্সেভেটর ও ডাম্পার ট্রাকগুলো বিকল করে দেয়া হয়।তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page