১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সাঘাটায় ১৫ দিনে কুকুরের কামড়ে আহত ৫০

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

উপজেলা প্রতিনিধি,(সাঘাটা) গাইবান্ধা >>> গাইবান্ধার সাঘাটায় কুকুরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। পথঘাট, হাট-বাজার, পাড়া-মহল্লায় দলবেঁধে বিচরণ করছে বেওয়ারিশ কুকুর। গত ১৫ দিনে শিশুসহ অর্ধশত মানুষ কুকুরের কামড়ে আহত হয়েছেন। স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিনের সংকট থাকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগীরা।ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, গত ১৫ দিনে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পশ্চিমবাটি গ্রামের ফারুকুল ইসলাম (৪১), বাবলু মিয়া (৫০), মিজানুর রহমান (৪৩), সোয়াত আল রহমান (১২), দলদলিয়া গ্রামের রামপ্রসাদ (৩৬)-সহ উপজেলার বিভিন্ন গ্রামের অর্ধশত লোক কুকুরের কামড়ে আহত হয়েছেন। সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন সংকট থাকায় বিপাকে পড়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।উপজেলার পশ্চিমবাটি গ্রামের ফারুকুল ইসলাম জানান, বর্তমানে বেওয়ারিশ কুকুরের সংখ্যা এত বৃদ্ধি পেয়েছে যে রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। হেঁটে যাওয়ার সময় এসব কুকুর দৌড়ে এসে কামড় দিচ্ছে। সাঘাটা হাসপাতালে না পেয়ে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিতে হচ্ছে বলে জানান তিনি। যত্রতত্র কুকুরের আনাগোনায় শিশুসহ নানা বয়সের লোকজন বিপাকে পড়েছেন। এসব কুকুর দলবদ্ধ হয়ে বিচরণ করে বোনারপাড়া বাজার, ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায়। বোনারপাড়া ইউনিয়নের পশ্চিমবাটি গ্রামের নয়াপাড়া এলাকার লোকজনবেশি আতঙ্কে আছেন। রাস্তায় মানুষ দেখলেই কুকুর দলবেঁধে ধাওয়া করে কামড় দিচ্ছে।নয়াপাড়া এলাকার বাবলু মিয়া ও রফিকুল ইসলাম বলেন, কুকুরের এত উপদ্রব বাড়লেও নিধনের কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। কুকুরের ভয়ে মানুষের কাজকর্মে ব্যাঘাত হচ্ছে।এ ব্যাপারে কথা হলে সাঘাটা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মুসফিকুর রহমান বলেন, জলাতঙ্কের ভ্যাকসিনের চাহিদা বেড়েছে। প্রতিদিন রোগী আসছে ভ্যাকসিন নিতে। সরবরাহ অনুসারে ভ্যাকসিন দেয়া হচ্ছে।এ বিষয়ে জানতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজিয়া আফরিনকে ফোন দিলে তিনি কল রিসিভ করেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page