২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিলেন চসিক মেয়র উখিয়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার। চট্টগ্রামে ইন্টারনেট প্রতিষ্ঠানে হামলা ও টাকা লুট: গ্রেফতার ৯ চট্টগ্রাম বন্দরে গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে ট্রেইলার ও কন্টেইনার জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার শঙ্খ চরে বালুর নিচে ৮১ কোটি টাকার স্বপ্ন: নিঃস্ব হাজারো কৃষক একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব — শামা ওবায়েদ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁশখালীতে সাংবাদিকদের মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ>>>

জামালপুর জেলায় বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি ও বকশিগঞ্জে দায়িত্বরত ৭১ টিভির সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম জেলার বাঁশখালীতে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সর্বস্তরের সংবাদ কর্মিরা মানববন্ধন করেছে।
১৮ জুন’২৩ ইং রবিবার বিকাল ৩ টার সময় বাঁশখালী উপজেলা কমপ্লেক্সের সামনে উপজেলার প্রধান সড়কে সাংবাদিকদের মানববন্ধনে বাঁশখালী প্রেসক্লাব সহ মিডিয়ার বিভিন্ন অংগনে কর্মরত সর্বস্তরের সাংবাদিক, মানবাধিকার কর্মি, সুশীল সমাজের প্রতিনিধিরাও স্বতস্ফুর্তভাবে অংশগ্রহন করে জামালপুরে দুস্কৃতিকারীদের হাতে নিহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন, দৈনিক চট্টগ্রাম মঞ্চ বাঁশখালী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক শফকত হোসাইন চাঁটগামী, দৈনিক আমার সংবাদ ও সিপ্লাস টিভি প্রতিনিধি মুহাম্মদ জসিম উদ্দিন, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শাহ মোহাম্মদ শফিউল্লাহ, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু বকর বাবুল, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ ছৈয়দুল আলম, চ্যানেল এস প্রতিনিধি মোহাম্মদ এরশাদ, দৈনিক সকালের সময় প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ দিদার হোসাইন, সাংবাদিক মুহাম্মদ সাইদুল ইসলাম, মোঃ জাহেদুল ইসলাম মিরাজ, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ তাফহিমুল ইসলাম, মোহাম্মদ বেলাল উদ্দিন, মুহাম্মদ বাকি বিল্লা চৌধুরী, মোহাম্মদ আলী, আরিফুল ইসলাম তুহিন, মোঃ নাঈম উদ্দিন, চ্যানেল এস’র ক্যামরা ম্যান মুহাম্মদ ফরিদুল আলমসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা। এছাড়াও মানবাধিকারকর্মী জসিম উদ্দীন মাহমুদ তালুকদার, আনিসুর রহমান সহ বিভিন্ন মানবাধিকার কর্মি, সুশীল সমাজের প্রতিনিধিরাও মানববন্ধনে আংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক শফকত হোসাইন চাঁটগামী, মুহাম্মদ জসিম উদ্দিন, শাহ মোহাম্মদ শফিউল্লাহ, মোহাম্মদ ছৈয়দুল আলম, সাইদুল ইসলাম, মোহাম্মদ দিদার হোসাইন প্রমুখঃ। বক্তারা বলেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, আর সাংবাদকর্মী বা সাংবাদিকরা হলেন জাতির দর্পন, সাংবাদিকদের জাতির বিবেকও বলা হয়। সাংবাদিকরা রাত দিনের যে কোন সময় রোদ বৃষ্ঠি ও প্রাকৃতিক প্রতিকূলতা উপেক্ষা করে দেশ, মাটি ও মানুষের কল্যানে নিজেদের জিবনের ঝুঁকি নিয়ে নিঃস্বার্থভাবে সত্য উদ্ঘাটনে কাজ করতে গিয়ে সমাজের দুষ্ঠকীট খ্যাত নোংরা ও দুর্নীতিবাজ রাজনীতিবিদ, আমলা ও সমাজপতিদের অভ্যন্তরিন ঘৃনিত স্বরুপ উম্মোচিত হলেই তাদের আঁতে ঘা লাগে, আর তখনিই সেই তথাকথিত জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, আমলা ও সমাজপতিরা আইনকে তোয়াক্কা না করে সাংবাদিকদের উপর চড়াও হয়ে প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে অনেক সাংবাদিককে জীবন দিতে হয়েছে, অনেক সাংবাদিককে নিগৃহিত ও লাঞ্চিত হতে হয়েছে। বক্তারা হুঁশিয়ারী উচ্চারন করে বলেন, হত্যা করে, হুমকি ধমকি ও লোভ লালসা দেখিয়ে সত্যিকারের সাংবাদিকদের কখনো দমিয়ে রাখা যায়না। বাঁশখালীতে সর্বস্তরের সাংবাদিকদের পেশাদারিত্বের দক্ষতা অর্জনপুর্বক মজবুত ঐক্যের আহ্বান জানিয়ে বক্তাগন জামালপুরের সাংবাদিক নাদিম হত্যার সাথে জড়িত চেয়ারম্যান বাবু সহ হত্যার সাথে জড়িত বাকী আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক সকল খুনিদের দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করেন। একিই সাথে সাংবাদিকদের পেশাদারিত্বের দায়িত্ব পালনকালে প্রতিটি মুহুর্ত ঝুঁকি ও আতংকের উল্লেখ করে সংবাদকর্মিদের নিরাপত্তা বিধানে প্রশাসনিক সহযোগিতারও আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page