১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ চাটখিলে জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটা ও হুমকির অভিযোগ রাজীবপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক। চট্টগ্রামে আওয়ামী নেতার গুদাম থেকে ৫ হাজার বস্তা সরকারি’গম উদ্ধার
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সমাজের ঐক্য ও শান্তি রক্ষায় ইমামদের নিরপেক্ষ থাকার আহ্বান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি >>> সমাজের ঐক্য, সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় ইমামদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে “আলেম সমাজের করণীয়” শীর্ষক আলোচনা সভা ও ওলামা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।৩১ মে (রবিবার) বিকালে ওষখাইন নোয়া রাস্তা চত্বরে ওষখাইন ইত্তেহাদুল ওলামা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন মাওলানা মোজাম্মেল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা হাফেজ শাহদাত হোসেন।সম্মেলনে বক্তব্য রাখেন মুফতি ইমরান ইসলামাবাদী,মাওলানা জিয়াউদ্দীন, মাওলানা আজিজুল হক, মাওলানা মাহবুবুল হক, মাওলানা দিদার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা সোহেল এবং মাওলানা হাফেজ আব্দুল হালিম প্রমুখ।বক্তারা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ের মাধ্যমে আদর্শ, শিক্ষিত ও নৈতিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হতে হবে। একই সঙ্গে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তারা।মাওলানা জিয়াউদ্দীন তাঁর বক্তব্যে বলেন, ইমামতির অন্যতম পূর্বশর্ত হলো পবিত্র কুরআন শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা। কুরআন তেলাওয়াতে গুরুতর ভুল থাকলে নামাজের শুদ্ধতা ক্ষুণ্ন হতে পারে। তাই ইমামদের কুরআন তেলাওয়াত ও দ্বীনি জ্ঞানে পারদর্শী হওয়ার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।তিনি আরও বলেন, সমাজের ঐক্য ও শান্তি রক্ষায় একজন ইমামের দায়িত্ব অপরিসীম। ইমাম যদি কোনো গোষ্ঠী বা পক্ষের প্রতি পক্ষপাতিত্ব করেন, তাহলে সমাজে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে। তাই সকলের প্রতি সমান দৃষ্টিভঙ্গি রেখে সমাজে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ইসলামের সঠিক শিক্ষা বিস্তারে কাজ করার আহ্বান জানান তিনি।সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page