১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সন্ত্রাসী,চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে ফটিকছড়ি বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এইচ.এম.সাইফুদ্দীন,ফটিকছড়ি>>> ফটিকছড়িতে চাঁদাবাজি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।৭অক্টোবর সোমবার বিকেলে উপজেলা বিএনপির উদ্দ্যোগে উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী চাঁদাবাজ, সন্ত্রাস,থানার দালাল ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন।মিছিলটি ফটিকছড়ি পৌরসভা ১ন রোড থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ সত্তরে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য শওকত উল্লাহ চৌধুরী,উপজেলা বিএনপির সদস্য ও হারুয়ালছড়ি ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মুহাম্মদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নাজিরহাট পৌর বিএনপির সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল,ভুজপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম তালুকদার, মহিলাদলের সভানেত্রী তাসলিমা আক্তার মনি, দাঁতমারা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেন, বক্তপুর বিএনপির সচিব জাহেদুল আলম মেম্বার, ভুজপুর বিএনপির সচিব ডা. রুবেল, সুয়াবিল বিএনপির সচিব রাসেল, শ্রমিকদলের সভাপতি নুরুল আলম মেম্বার, পৌর বিএনপির সদস্য মাবুদ মুন্সি, আমান উল্লাহ চৌধুরী, মাওলানা নুরুল আলম,জাফত নগর বিএনপির সচিব আনোয়ার হোসেনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শওকত উল্লাহ চৌধুরী বলেন,উপজেলা বিএনপির কোনো নেতার নামে বা অন্য কারও নামে চাঁদাবাজি বন্ধে তারা ঐক্যবদ্ধ ।ফটিকছড়িতে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।তারা শান্তি ও সুশৃঙ্খলভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাবেন বলে জানান।তিনি আরো বলেন বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ চাঁদাবাজি, সন্ত্রাসী,থানার দালালী ও নৈরাজ্যকর কর্মকাণ্ড করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page