১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আযম খান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আব্দুল লতিফ মিয়া সখিপুর (টাংগাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। ১৩ জুন (শনিবার) সকাল ১১টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করে চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ, বহির্বিভাগ ও ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক অবস্থা, প্রাপ্ত চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি নিজেও স্বাস্থ্য পরীক্ষা করান এবং হাসপাতালের সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।পরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার স্বাস্থ্যখাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে দেশের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে। তিনি সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এ উন্নয়ন কার্যক্রমের আওতায় আনার ঘোষণা দেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট এবং বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়ে মন্ত্রী দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে চিকিৎসা সেবার মানোন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং জনবল বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করেন।এ সময় উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম, সখিপুর উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি মোঃ খোরশেদ আলম মাস্টার, কৃষক দলের সভাপতি ও সখিপুর ক্লিনিক মালিক সমিতির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহানা পারভীন, সখিপুর প্রেস ক্লাবের আহবায়ক মোঃ এনামুল হক,সাবেক সভাপতি ইকবাল গফুর, সদস্য সচিব আনোয়ার কবিরসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা ৫ বছরে ২৫ লক্ষ গাছ রোপনের কর্মসূচি অনুযায়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি নিম গাছের চারা এবং সখিপুর উপজেলা মাঠের পূর্ব পাশে ২টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page