২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে সড়ক দুর্ঘটনায় মা ও এক বছরের শিশু সন্তান নিহত বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা। চকরিয়া ও নবগঠিত মাতামুহুরী উপজেলার মাসিক আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আড়াইহাজারে পুকুর থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার সাতকানিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম: প্রধান শিক্ষকের বিরুদ্ধে তদন্তের দাবি প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য পটিয়া এমপির উপস্থিতিতে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল। রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে ছয়জনকে পুশ ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ নেপালের বন্যার মধ্যে নিরাপদে আছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস
আন্তর্জাতিক:
নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ যুক্তরাষ্ট্রের নতুন অর্থনৈতিক চাপে ইরান কি আরও কঠোর সামরিক পথে হাঁটবে? বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী প্রবণতা অব্যাহত
     
             

সখিপুরে সড়ক দুর্ঘটনায় মা ও এক বছরের শিশু সন্তান নিহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি >>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার (নলুয়া- টাঙ্গাইল) সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ ও এক বছরের শিশু সন্তান নিহত হয়েছে। আজ সন্ধ্যা ছয়টার দিকে এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও এক বছরের শিশু সন্তান নিহত হয়েছে। নিহত ওই গৃহবধূ মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের দেও ভোগ গ্রামের বাসিন্দা প্রবাসী মোঃ শুভ’র সহধর্মিনী আঁখি আক্তার (২২)। ওই গৃহবধুর বাবার বাড়ি একই ইউনিয়নের আদাবাড়ি গ্রামে।পারিবারিক সূত্রে জানা যায়, ওই গৃহবধূ আঁখি আক্তার তার এক বছরের শিশু সন্তানকে সাথে নিয়ে সখিপুর উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকায় আত্মীয় বাড়ি আসতেছিল। আত্মীয় বাড়ি আসার পথে বেড়বাড়ী কলাবাগান এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতের স্বামী বর্তমানে দেশের বাহিরে প্রবাসে আছেন।এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মুরাদ হোসেন বলেন, দুর্ঘটনার কথা জেনে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে ওই গৃহবধূ ও শিশু সন্তানের মরদেহ উদ্ধার করে থানায় আনা হচ্ছে। সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ওই গৃহবধূ ও শিশু নিহত হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

(এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত)

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page