১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

সখিপুরে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যার অভিযোগ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর,(টাঙ্গাইল)প্রতিনিধি>>> টাঙ্গাইলের সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের শ্রীপুর মধ্যপাড়া গ্রামের একগৃহবধূকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্বামীর বিরুদ্ধে।শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে মা’কে হত্যার অভিযোগ এনে বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে ছেলে রুবেল মিয়া।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৩৫ বছর আগে দাঁড়িপাকা গ্রামের ঈমান আলীর মেয়ে রওশন আরার সাথে শ্রীপুর এলাকার জাফর মিয়ার ছেলে অভিযুক্ত জাহাঙ্গীরের পারিবারিকভাবে বিয়ে হয়।গত কয়েক বছর যাবৎ স্ত্রীকে জাহাঙ্গীর কথায় কথায় বেদম মারধর করত।পারিবারিক কলহের জেরে গত মঙ্গলবার জাহাঙ্গীর আলম স্ত্রী রওশন আরাকে মারধরের একপর্যায়ে পরিকল্পনা অনুসারে বাজার থেকে ঘাস মারার বিষ এনে তাকে জোরপূর্বক খাইয়ে দেয়। পরে তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।বৃহস্পতিবার বিকালে রওশন আরার অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসা হয়।পরে আজ শুক্রবার সকালে ছেলেরা রওশন আরাকে নিজ ঘরে মৃত দেখতে পেয়ে থানায় খবর দিলে বেলা সাড়ে ১০টার দিকে পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে।জাহাঙ্গীর-রওশন আরা দম্পতির দুই ছেলে।নিহতের বড় ছেলের দাবি,আমার বাবা এর আগেও মাকে অসংখ্যবার মারধর করেছে।এবারও মাকে মারধর করে বাজার থেকে বিষ এনে জোর করে খাইয়ে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করেছে। আমি আমার বাবার সর্বোচ্চ বিচার দাবি করছি।সখিপুর থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছে।আসামি দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page