২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জ-বিশ্বম্ভরপুর সড়কে ৮৭ কোটি টাকার কাজে অনিয়মের অভিযোগ,পরিদর্শনে এমপি নুরুল ইসলাম ফরিদপুরের নগরকান্দায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ৫নং মোহাম্মদপুর ইউনয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আনিছ আহমেদ হানিফ, তৃণমূলের প্রত্যাশা তাকে ঘিরে বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই মাদক কারবারি ও দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না: এমপি মিলন রাজশাহী বিভাগীয় বইমেলা উপলক্ষ্যে বিভাগীয় প্রশাসনের সংবাদ সম্মেলন কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত মাকে হারিয়ে ভেঙে পড়লেন চিত্র নায়িকা পপি পটিয়া থানার পুলিশের ০৯মাসের অন্ত:সত্ত্বা তানিয়া হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার ও স্বীরোক্তিমূলক জবানবন্দি গ্রহণ।
আন্তর্জাতিক:
আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
     
             

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ফেসবুক লাইভে খাবার বিতরণ করলেন পটুয়াখালী ছাত্রলীগ নেতা।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সদস্য এবং পৌর ছাত্রলীগ নেতা আমিনুর রহমান সিফাত খানের নেতৃত্বে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।শুক্রবার দুপুরের পর ফেসবুক লাইভে এসে সিফাত খান শহরের ব্যমাগার মোড় এলাকার বেশ কিছু বাড়িতে খাবার বিতরণ করেন।ছাত্রলীগ নেতাদের পক্ষ থেকে এ সংক্রান্ত বেশ কিছু ভিডিও ক্লিপ সাংবাদিকদের কাছে পাঠানো হয়েছে।ভিডিওতে দেখা যায়,প্রতিটি খাবারের প্যাকেটে লেখা ছিল: ‘বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী পৌর শাখার পক্ষ থেকে শিশু শহীদ শেখ রাসেলের ৬১তম জন্মদিন উপলক্ষে দুস্থ ও গরিবদের মাঝে খাবার বিতরণ।সৌজন্যে,আমিনুর রহমান সিফাত খান, সাবেক সহ-সম্পাদক ও সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ,পটুয়াখালী জেলা শাখা।ভিডিওতে সিফাত খান খাবার বিতরণের সময় শেখ রাসেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করতে বলেন।এই দলীয় কার্যক্রমের পর শহরে বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে, কারণ এটি ৫ আগস্টের পর পটুয়াখালী ছাত্রলীগ নেতাদের প্রথম প্রকাশ্য কর্মসূচি যা ফেসবুক লাইভে প্রচারিত হয়েছে।আমিনুর রহমান সিফাত খান, যিনি ৫ আগস্টের পর দায়ের করা বেশ কিছু মামলার আসামি, তিনি কীভাবে প্রকাশ্যে এই কর্মসূচি পালন করছেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি সামিম চৌধুরী বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন সময় সিফাত খান শিক্ষার্থী ও দলীয় নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছেন।তিনি একাধিক মামলার আসামি হওয়া সত্ত্বেও কীভাবে প্রকাশ্যে এই কর্মসূচি পালন করছেন,তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্ব দেওয়া উচিত।’ এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহম্মেদ বলেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page