২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
তিন বন্ধুর মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে পুরোনো পার্টসের আড়ালে ১২ কোটি টাকার বিলাসবহুল গাড়ি! বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন সকল বীর মুক্তিযোদ্ধাকে ফ্রি রেশন ও ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধার আওতায় আনার দাবি কর বিভাগের প্রধান সহকারী লুৎফর রহমান সাময়িক বরখাস্ত ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চট্টগ্রামে হামে মৃত্যু ৩, আক্রান্ত ৭১৬
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাত আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

গত সপ্তাহে ধারাবাহিকভাবে কয়েকদিন ডাকাতি হবার পর অবশেষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের টনক নড়েছে।শনিবার দিবাগত রাতে শিবগঞ্জে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের ৬ সদস্যকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ।শিবগঞ্জ উপজেলার কানসাট – ভোলাহাট সড়কের মোবারকপুর ইউনিয়নের দায়পুকুরিয়া ঈদগাহ মাঠ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে এবং রোববার বিকেলে আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়।আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলা শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২) একই গ্রামের মোঃ গুদু আলীর ছেলে মিলম(২৫) এবাদুল হকের ছেলে মোঃ সানাউল( ১৯), শফিকুল ইসলামের ছেলে পলাশ আলী (১৯),মনিরুল ইসলামের ছেলে মিনহাজ আলি ( ১৯), মোঃ ভুটু আলীর ছেলে মইন হোসেন (১৯)।শিবগঞ্জ থানার তদন্ত ওসি সুকোমল চন্দ্র দেবনাধ জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এর আগে একই কারনে আরো কয়েকজন ডাকাত সদস্যকে আটক করার পর শনিবার রাতে ছয়জনকে আটক করা হয়েছে এবং পুলিশের অভিযান অব্যাহত থাকবে।এর আগে গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) রাতে শিবগঞ্জ রাত ৮ টার দিকে উপজেলার মুসলিমপুর-টাকশাল দীঘি নামক এলাকায় , পরদিন শনিবার ভোর ৬টার দিকে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ডাকাতের কবলে পড়েন ঢাকা থেকে বাড়িমূখি মানুষরা। এসময় এক শিশুসহ আহত হয়েছেন ৯জন।এর আগে ৩১ জানুয়ারী একই এলাকার ২ স্থানে ২টি ডাকাতির ঘটনা ঘটে।শাহবাজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য মো. ইসমাইল হোসেন সাইম জানান, গত এক মাসে অন্তত ১৫/১৬টি ডাকাতির ঘটনা ঘটে। সাধারণ মানুষ ডাকাতির আতঙ্কে রয়েছে। নিরাপদে রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে উঠেছে। তিনি এই রাস্তায় ডাকাতির কবল থেকে নিরাপত্তার দাবি জানান।এব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন জানান, গত রাতে যে ঘটনাটি ঘটেছে তা একটি বিচ্ছিন্ন ঘটনা। আমাদের পুলিশ প্রতিনিয়ত টহলে রয়েছে। ডাকাতির ঘটনাটি যারা ঘটনাচ্ছে তারা প্রকৃত মাদকসেবী।মাদকের জন্য টাকা না থাকায় তারা এই ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে। আগের তুলনায় অনেকটা ডাকাতি-ছিনতাই কমে এসেছে দাবী করে তিনি আরও বলেন, এর আগে ডাকাতির গ্যাং গ্রুপের গ্যাং প্রধান আহসান ঠুঠা সহ ৪জনকে আটক করে জেলখানায় পাঠানো হয়েছে।শনিবার ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তার স্বার্থে আমাদের অভিযান অব্যহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি
কক্সবাজার থেকে ছিনতাই হওয়া মাইক্রোবাস ৩ বছর পর ঢাকার রামপুরা থেকে উদ্ধার করল পিবিআই
আমিলাইশ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউটের এডহক কমিটির অনুমোদন: সভাপতি শেখ মোহাম্ম মহিউদ্দিন
সাতকানিয়ায় হত্যা মামলার পলাতক ৫ নম্বর আসামি আকিব গ্রেপ্তার

You cannot copy content of this page